Weather Update : আপাতত কমছে না বৃষ্টি, আগামী ২৪ ঘণ্টায় কেমন থাকবে দুই বঙ্গের আবহাওয়া জেনে নিন

একদিকে সক্রিয়া মৌসুমী অক্ষরেখা অন্যদিকে ঘূর্ণাবর্ত এই দুয়ের জেরে আপাতত বৃষ্টি থেকে মুক্তি পাচ্ছেন না শহরবাসী। দুই বঙ্গেই চলবে বর্ষণ। এমনই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। তবে গত ২ দিনের থেকে বুধবার বৃষ্টির দাপট কিছুটা কমবে কলকাতা শহরে।

দিনভর মেঘলা আকাশ থাকবে। মাঝে মধ্যে দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহরে। তবে ভারী বর্ষণের পূর্বাভাস এখনও দেওয়া হয়নি। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে দিনভর। ঝাড়খণ্ড থেকে একটি ঘূর্ণাবর্ত বিস্তৃত হয়ে রয়েছে তার জেরেই এই বর্ষণ। তার সঙ্গে সক্রিয় হয়ে রয়েছে মৌসুমী অক্ষরেখা।

Weather

কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলা গুলিতে আজ সারাদিনই মেঘলা আকাশ থাকবে। তবে আগের থেকে কিছুটা কমবে বৃষ্টি। বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া , পশ্চিম বর্ধমান, বীরভূমে। বাকি জেলা গুলিতে হালকা থেকে মাঝারি বর্ষণের পূর্বাভাস রয়েছে। আগামীকাল আবার ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে দুই ২৪ পরগনা, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও নদিয়া জেলায়। শুক্রবারে ভারী বর্ষণ চলবে দুই ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরে।

এদিকে উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের পাহাড়ি জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। কালিম্পং , দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাতে ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামীকাল আবার মালদহ এবং উত্তর দিনাজপুরে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

তবে আশার কথা কলকাতায় আপাতত ভারী বর্ষণের কোনও সম্ভাবনা নেই। মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বর্ষণ জারি থাকবে। বাতালে জলীয় বাস্পের পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা একটা গরম থাকবে। মাঝে মধ্যে হালকা বৃষ্টি হবে ঠিকই। তাতে গরম বাড়ার সম্ভাবনাই বেশি। ভাদ্র মাসের শুরু থেকেই কলকাতায় বর্ষার বৃষ্টি বেড়েছে। বলতে গেলে দক্ষিণবঙ্গের জেলা গুলিতে বর্ষার বৃষ্টি বেড়েছে।

নইলে এবার আষাঢ়ের প্রথম থেকে বর্ষার কোনও হদিশ ছিল না দক্ষিণ বঙ্গে। উত্তরবঙ্গে যখন আকাশ ছোঁয়া বর্ষণ চলছে। উত্তরবঙ্গে ।যখন তাণ্ডব চালিয়েছে বর্ষা তখন দক্ষিণবঙ্গে কাঠফাটা রোদ। ফসল মাঠেই শুকিয়ে যাওয়ার আশঙ্কায় ভুগছিলেন চাষিরা। প্রকৃতির এই রুদ্ররূপে রীতিমতো উদ্বেগ দেখা দিয়েছিল। অবশেষে দক্ষিণবঙ্গে সদয় হয়েছে বর্ষা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+