ধেয়ে আসছে প্রবল ঝড়-বৃষ্টি, আগামী ৪৮ ঘণ্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গে প্রবল বর্ষণের পূর্বাভাস

ধেয়ে আসছে প্রবল ঝড়-বৃষ্টি, আগামী ৪৮ ঘণ্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গে প্রবল বর্ষণের পূর্বাভাস

ধেয়ে আসছে প্রবল ঝড়বৃষ্টি, আগামি ৪৮ ঘণ্টায় রাজ্যে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। শনিবার থেকেই শুরু হবে বৃষ্টি। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। রবিবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার পর্যন্ত চলবে বৃষ্টি এমনই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

গরম থেকে রেহাই

গরম থেকে রেহাই

গত কয়েকদিন ধরে অস্বস্তিকর গরম থেকে সাময়িক রেহাই মিলেছে। পর পর তিনদিন ধরে একাধিক জায়গায় প্রবল কালবৈশাখী শুরু হয়ে গিয়েছে। গত পরশু দিনভর বৃষ্টি হয়েছে শহর কলকাতায়। তার জেরে শহরের তাপমাত্রা অনেকটাই কমে গিয়েছে। বুধবার সকাল থেকে রোদের দেখা মিললেও তাপমাত্রা তেমন বাড়েনি। করোনা সংক্রমণ হু হু করে বাড়তে শুরু করেছে রাজ্যে।

আরও বৃষ্টির পূর্বাভাস

আরও বৃষ্টির পূর্বাভাস

আগামিকাল থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। শনিবার থেকে সোমবার পর্যন্ত চলবে বৃষ্টি। কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সোমবার প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপের কারণেই এই ঝড়বৃষ্টি বলে জানানো হয়েছে। লাগাতার তিনদিন বৃষ্টির কারণে রাজ্যের তাপমাত্রা অনেকটাই কমবে।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টি

উত্তরবঙ্গে ভারী বৃষ্টি

আগামী ৪৮ ঘণ্টায় উত্তরবঙ্গের জেলা গুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফত। দার্জিলিং, কার্শিয়াল, কালিম্পংয়ের ভারী থেকে অতি ভারি বৃষ্টির পূর্বভাস দিয়েছে আবহাওয়া দফতর। এছাড়া, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, শিলিগুড়িতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তার জেরে তাপমাত্রা অনেকটাই কমবে। মার্চ মাসে সান্দাকফুেত তুষারপাতও হয়েছে।

 স্বাভাবিক বর্ষার পূর্বাভাস

স্বাভাবিক বর্ষার পূর্বাভাস

বর্ষা আসতে আর এক মাস দেরি। আইএমডির পক্ষ থেকে জানানো হয়েছে এবার বর্ষায় স্বাভাবিক বৃষ্টি হবে। গত দুইবার বর্ষা আসতে দেরি হলেও বৃষ্টি অনেকটাই বেশি হয়েছিল। অনেক দিন পর স্বাভাবিক বর্ষার পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের পক্ষ থেকে। ফলে ভাল ফলনের আশা করছে কেন্দ্রে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+