ভোর থেকে বৃষ্টি, জল থইথই শহর, দিনভর চলবে ভারী বৃষ্টি, বাড়বে ঝোড়ো হাওয়ার দাপট

ভোর থেকে বৃষ্টি, জল থইথই শহর, দিনভর চলবে ভারী বৃষ্টি, বাড়বে ঝোড়ো হাওয়ার দাপট

সকাল থেকে মুখ ভার আকাশের। দফায় দফায় বৃষ্টি চলছে। গতকাল রাত থেকেই শুরু হয়েছে ঝোড়-বৃষ্টি। রাতভর বৃষ্টিতে ভিজেছে মহানগর। শহরের একাধিক জায়গায় জল জমতে শুরু করেছে। এই বৃষ্টি আজ চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তার সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। ৫০-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে বলে সতর্ক করেছে হাওয়া অফিস। গতকাল থেকেই শহরের তাপমাত্রা অনেকটাই কমে গিয়েছে।

 কালবৈশাখীর পূর্বাভাস

কালবৈশাখীর পূর্বাভাস

গতকাল বিকেলেই কালবৈশাখী দেখেছে শহর। সন্ধ্যে থেকে প্রবল ঝড় -বৃষ্টিতে ভিজেছে মহানগর। সেই বৃষ্টি আর থামেনি। রাতভর বৃষ্টি চলেছে। তারসঙ্গে ঝোড়ো হাওয়া। প্রবল বর্ষণে এক ধাক্কায় তাপমাত্রা নেকটাই নেমে গিেয়ছে। আগামি পরশু অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত চলবে বৃষ্টি। আজ ফের কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।

 ৫০-৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া

৫০-৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া

গতকাল রাত থেকেই ঝড়ো হাওয়া বইছে। সেই হাওয়া আরও বাড়বে বলে জানিয়েছেন আবহাওয়া বিদরা। ৫০-৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইবে । দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় হাওয়ার দাপট জারি থাকবে আগামি কয়েকদিন। তারসঙ্গে বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গ্রীষ্মের প্রখর দহন থেকে সাময়িক রেহাই মিলেছে। মঙ্গল ও বুধবার দক্ষিণবঙ্গের ১০ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী ২ দিন মালদহে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

 উত্তরবঙ্গে ঝড়বৃষ্টি

উত্তরবঙ্গে ঝড়বৃষ্টি

উত্তরবঙ্গের জেলা গুলিতেও ঝড়বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী ২দিন উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি হবে। মালদহ, দার্জিলিং, কালিম্পংয়ে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। তার সঙ্গে ঝড় হবে বলেও জানানো হয়েছে। ৭০ থেকে ১০০মিলিমিটার বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের তাপমাত্রারও সাময়িক পতন হয়েছে।

জল থইথই মহানগর

জল থইথই মহানগর

বঙ্গোপসাগরে ঘনীভূত ঘূর্ণাবর্ত তার জেরেই এই বৃষ্টি বলে জানানো হয়েছে।রাতভর বৃষ্টিতে জল জমতেশুরু করেছে শহরের বেশ কিছু রাস্তায়। এজেসি বোস রোড, ক্যামাক স্ট্রিটে জল জমতে শুরু করেছে।এজেসি বোস রোড উড়ালপুলেও জল জমতে শুরু করেছে। আজ দিনভর বৃষ্টি চলবে বলে জানানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+