Weather Update: আকাশ পরিষ্কার, আরও নামল পারদ, শহরে আজ মরশুমের শীতলতম দিন

Weather Update: আকাশ পরিষ্কার, আরও নামল পারদ, শহরে আজ মরশুমের শীতলতম দিন

নভেম্বরেই জমিয়ে শীত উপভোগ করছে শহরবাসী। আকাশ পরিষ্কার হতেও আরও ২ ডিগ্রি নামল তাপমাত্রার পারদ। মরশুমের শীতলতম দিন বলছে হাওয়া অফিস। চার বছর আগে নভেম্বরের ২৩ তারিখ তাপমাত্রার পারদ এরকম হয়েছিল শহরে। আরও ২-৩ ডিগ্রি নামবে তাপমাত্রা বলছে হাওয়া অফিস। জেলাগুলিতেও পারদ পতন জারি থাকবে।

আরও নামল পারদ

আরও নামল পারদ

নভেম্বরেই শীতের পারদ পতন জারি হয়ে গিয়েছে। ডিসেম্বর মাস পড়তে আর হাতে গোনা কয়েকটা দিন বাকি। তার মধ্যেই শীতের স্পেল শুরু হয়ে গিেয়ছে। জমিয়ে ঠান্ডা পড়তে শুরু করেছে শহরে। গতকালের পর আজও ফের তাপমাত্রা ২ ডিগ্রি কমেছে। গতকাল শহরের তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস ছিল। সেটা ১৭ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। পরিষ্কার আকাশ। কোথাও কোনও ঝঞ্ঝার ভ্রুকুটি না থাকার কারণেই তাপমাত্রার এই পতন বলে জানিয়েছেন আবহাওয়া বিদরা।

উইকেন্ডে আরও নামবে পারদ

উইকেন্ডে আরও নামবে পারদ

সপ্তাহান্তে আরও পারদ পতনের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। অর্থাৎ উইকেন্ডে ভাল করে শীত উপভোগ করতে পারবেন শহরবাসী। আবহাওয়া দফতর জানিয়েছে আগামীকাল আরও পারদ পতন হবে শহরে। সপ্তাহান্তে ২ থেকে ৩ ডিগ্রি পারদ পতন হবে দক্ষিণবঙ্গে। অর্থাৎ কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও পারদ পতন জারি থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে পারদ পতন শুরু হয়ে গিেয়ছে। পুরুলিয়া, বাঁকুড়ায় তাপমাত্রার পারদ ১০ ডিগ্রির নীচে নেমে গিয়েছে। পশ্চিম বর্ধমানের পানাগড় এবং বীরভূমেও তাপমাত্রা অনেকটাই নেমেছে। সপ্তাহান্তে আরও পারদ পতন হবে জেলাগুলিতে এমনই পূর্বাভাস দিেয়ছে হাওয়া অফিস।

 জাঁকিয়ে শীত উত্তরবঙ্গে

জাঁকিয়ে শীত উত্তরবঙ্গে

দক্ষিণবঙ্গে যখন ধাপে ধাপে নামতে শুরু করেছে তাপমাত্রার পারদ। ঠিক সেরকমই উত্তরবঙ্গের জেলাগুলিতেও জাঁকিয়ে শীত পড়তে শুরু করেছে। পরিষ্কার আকাশ তাই কাঞ্জনজঙ্ঘা দেখা যাচ্ছে শিলিগুড়ি-আলিপুরদুয়ার থেকে। দার্জিলিং, কালিম্পং , কার্শিয়াংয়ের তাপমাত্রার পারদ নামতে শুরু করেছে হুহু করে। সেই সঙ্গে পর্যটকদের ভিড়ও বাড়ছে। অন্যদিকে তরাই-ডুয়ার্সের তাপমাত্রাও অনেকটাই নেমেছে। আগামী কয়েক দিনে আরও নামবে উত্তরবঙ্গের সব জেলার তাপমাত্রা। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। শুষ্ক আবহাওয়া থাকবে।

উত্তর ভারতে জাঁকিয়ে ঠান্ডা

উত্তর ভারতে জাঁকিয়ে ঠান্ডা

ইতিমধ্যেই রাজধানী দিল্লি, উত্তর প্রদেশ এবং বিহারের একাধিক জায়গায় তাপমাত্রার পারদ পতন শুরু হয়ে গিয়েছে। রাজধানী দিল্লির তাপমাত্রা ৯ ডিগ্রিতে নেমে গিয়েছে। একই অবস্থা উত্তর প্রদেশেরও। সেখানেও জাঁকিয়ে শীত পড়তে শুরু করে দিয়েছে। তবে দক্ষিণভারতের একাধিক রাজ্যে চলছে বর্ষণ। তামিলনাড়ুতে চলছে বৃষ্টি। দক্ষিণ বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের কারণে তামিলনাড়ুতে বৃষ্টি চলছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+