Weather Update: বাংলার ওপরে মৌসুমী অক্ষরেখা, জারি লাল সতর্কতা! একনজরে জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস

Weather Update: ফের উত্তরবঙ্গের পাঁচ জেলার জন্য লাল সতর্কতা। আবহাওয়া দফতর জানিয়েছে, একটি অক্ষরেখা দক্ষিণ-পশ্চিম উত্তর প্রদেশের ঘূর্ণাবর্ত এলাকার থেকে শুরু হয়ে বিহার ও পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে অপর ঘূর্ণাবর্তের স্থান উত্তর-পূর্ব অসম পর্যন্ত বিস্তৃত রয়েছে।

অন্যদিকে, মৌসুমী অক্ষরেখা পশ্চিমবঙ্গে আসানসোলের ওপরে দিয়ে দক্ষিণ-পূর্ব দিকে অগ্রসর হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এছাড়া একটি ঘূর্ণাবর্ত অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে পশ্চিমবঙ্গ বঙ্গোপসাগরের ওপরে অবস্থান করছে।

weather

উত্তরবঙ্গে আগামী সাত দিন

  • শনিবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, আগামী সাতদিন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
  • এদিনের বাকি সময়ে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে অতি প্রবল বৃষ্টি হতে পারে। যে কারণে লাল সতর্কতা জারি করা হয়েছে। এই সময় উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে।
  • রবিবার ও বুধবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। যে কারণে ওই পাঁচ জেলায় কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। মধ্যে সোমবার ও মঙ্গলবার ওই পঁচ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
  • আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গে আগামী ২৪ ঘন্টায় বৃষ্টিপাতের যে সতর্কতা জারি করা হয়েছে, তা ৯ জুলাই কমলেও, তা ফের ১০ জুলাই থেকে বৃদ্ধি পেতে পারে।

দক্ষিণবঙ্গ আগামী সাত দিন

  • শনিবার বিকেলে দক্ষিণবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, আগামী সাতদিন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
  • এদিন কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ার কোথাও কোথাও বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। রবিবার এই পরিস্থিতি তৈরি হতে পারে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে।

কলকাতার আবহাওয়া
শনিবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Update) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের পূর্বাভাস রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৩ ও ২৭ ডিগ্রি সেলসিয়াস।


উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

কলকাতা ২৭.৭ (২৭.৩)
দমদম ২৭.৬ (২৭.৬)
দিঘা ২৭.১ (২৭.৩)
মেদিনীপুর ২৪.৫ (২৬.৬)
কৃষ্ণনগর ২৫.৮ (২৫.৬)
বাঁকুড়া ২৩.৭ (২৩.৬)
শ্রীনিকেতন ২৪.২ (২৫.২)
বহরমপুর ২৬.৬ (২৬)
বর্ধমান ২৪ (২৪)
পানাগড় ২৭.১ (২৪.৬)
আসানসোল ২৫.১ (২৬.৩)
পুরুলিয়া ২৪.১ (২৪.১)
দার্জিলিং ১৬.৬ (১৬.৮)
কালিম্পং ১৯.৮ (২০.৩)
কোচবিহার ২৫.৫ (২৫.৯)
মালদহ ২৫.৩ (২৬.৪)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

কলকাতা (৩২.২)
দমদম (৩৪)
দিঘা (৩১.৭)
মেদিনীপুর (৩৫)
কৃষ্ণনগর (৩২)
বাঁকুড়া (৩২.৫)
শ্রীনিকেতন (৩২.৫)
বহরমপুর (৩৪.৪)
বর্ধমান (৩২)
পানাগড় (৩৫.৯)
আসানসোল (৩৩.৭)
পুরুলিয়া (৩৩.৩)
দার্জিলিং (১৮.৪)
কালিম্পং (২১.৫)
কোচবিহার (২৮.৪)
মালদহ (৩১.৮)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+