Weather Update: উত্তরের তিন জেলায় ভারী বৃষ্টি, দক্ষিণে বড় পরিবর্তন! একনজরে বাংলার আবহাওয়ার পূর্বাভাস

Weather Update: ঘূর্ণিঝড় রেমালের প্রভাব কাটতেই ফিরল গরম ও অস্বস্তির আবহাওয়া। হাওয়া অফিসের পূর্বাভাস আগামী তিন দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি বৃদ্ধি পেতে পারে।

অন্যদিকে ঘূর্ণিঝড় রেমাল শক্তি হারিয়ে নিম্নচাপ হিসেবে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলির ওপরে অবস্থান করছে। এর ফলে পশ্চিমবঙ্গের ওপরে সরাসরি কোনও প্রভাব না থাকলেও, আবহাওয়ার অনুকূল পরিস্থিতির কারণে আগামী পাঁচ দিন জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে।

weather

উত্তরবঙ্গ আগামী সাত দিন
মঙ্গলবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, এদিনের বাকি সময় থেকে আগামী সোমবার পর্যন্ত সবকটি জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
এর মধ্যে এদিন অর্থাৎ মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার কোথাও কোথাও ঘন্টায় ৪০-৫০ কিমি বেদে দমকা হাওয়া বয়ে যেতে পারে। আর জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবারেও এই একই পরিস্থিতি তৈরি হতে পারে।

বৃহস্পতিবার দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং-এ ভারী বৃষ্টি হতে পারে। অন্যদিকে আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। যে কারণে এই দুটি জেলার জন্য কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। তবে উল্লিখিত পাঁচ জেলাতেই দমকা হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।

শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর জেলায়।

দক্ষিণবঙ্গ আগামী সাত দিন
মঙ্গলবার বিকেলে দক্ষিণবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, এদিনের বাকি সময়ে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের কোথাও কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির কোথাও কোথাও হাল্কা বৃষ্টি হতে পারে।

বুধবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, ও নদিয়ার কোথাও কোথাও হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকতে চলেছে।

বৃহস্পতিবার ও শুক্রবার বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদের কোথাও কোথাও হাল্কা থেকে মাধারি বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির কোথাও কোথাও হাল্কা বৃষ্টি হতে পারে। শুক্রবার উল্লিখিত জেলাগুলিতে ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে।

শনিবার ও রবিবার সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর মধ্যে শনিবার সবকটি জেলাতেই দমকা হাওয়া এবং বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সোমবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ার কোথাও কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলিতে হাল্কা বৃষ্টির সম্ভাবনা।

কলকাতার আবহাওয়া
মঙ্গলবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Update) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ মেঘলা থাকবে। বিকেল কিংবা সন্ধের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩২ ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

দক্ষিণবঙ্গে বাড়বে তাপমাত্রা
আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত দিন পাঁচেক উত্তরবঙ্গের জেলাগুলির তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী তিন দিনে সর্বোচ্চ তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

কলকাতা ২৫.২
দমদম ২৫.৪
দিঘা ২৮.৪
মেদিনীপুর ২৬.৫
কৃষ্ণনগর
বাঁকুড়া ২৪
শ্রীনিকেতন ২৪.৪
বহরমপুর ২৬
বর্ধমান ২৩.৮
পানাগড় ২৬.৪
আসানসোল ২৫.৮
পুরুলিয়া ২৫.১
দার্জিলিং ১৭
কালিম্পং ২২
কোচবিহার ২৫.৮
মালদহ ২৬.৪

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

কলকাতা (২৬.৬)
দমদম (২৬.৮)
দিঘা (৩১.৬)
মেদিনীপুর (৩১)
কৃষ্ণনগর (২৬.২)
বাঁকুড়া (৩১.২)
শ্রীনিকেতন (২৭.৪)
বহরমপুর (৩৪.৬)
বর্ধমান (৩০)
পানাগড় (৩০.৪)
আসানসোল (৩১.৪)
পুরুলিয়া (৩৩.৩)
দার্জিলিং (১৮.৬)
কালিম্পং (২৪.৫)
কোচবিহার (৩০.১)
মালদহ (২৮.৬)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+