Weather Update: পারদ আরও চড়বে, বাংলার সাত জেলায় তাপপ্রবাহের লাল সতর্কতা! কেমন থাকতে চলেছে আগামী ৭ দিন

Weather Update: বৃহস্পতিবারেও তাপপ্রবাহ থেকে নিস্তারের কোনও আশ্বাসবাণী দিতে পারেনি আবহাওয়া দফতর।

বরং আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গের তিন জেলাতেও দক্ষিণবঙ্গের মতো তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে চলেছে। সঙ্গে উত্তরবঙ্গের আরও তিন জেলায় গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে।

weather

  • উত্তরবঙ্গ আগামী সাত দিন

বৃহস্পতিবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, এদিনের বাকি সময়ে দার্জিলিংয়ের কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকতে চলেছে। তবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। উত্তর দিনাজপুর ও মালদহে তাপপ্রবাহের লাল সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি করা হয়েছে।

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পরংয়ের কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। উত্তর দিনাজপুর ও মালদহে তাপপ্রবাহের লাল সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি করা হয়েছে।

এরপর শনিবার থেকে বুধবার শুধুমাত্র দার্জিলিংয়ের কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহের কোনও কোনও তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। যে কারণে কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে।

আগামী তিন দিনে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে দিনের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। তবে পরবর্তী দুই দিনে তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

  • দক্ষিণবঙ্গ আগামী সাত দিন

বৃহস্পতিবার বিকেলে দক্ষিণবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, এদিনের বাকি সময় এবং শুক্রবার থেকে পরের সপ্তাহের বুধবার পর্যন্ত আপাতত কোথাও বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। সবকটি .জেলাতেই তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। এর মধ্যে এদিনের জন্য পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহের লাল সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলাগুলিকে কমলা সতর্কতা জারি করা হয়েছে।

শুক্রবার ও শনিবার পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানের কোনও কোনও জায়গায় সম্ভাব্য তীব্র তাপপ্রবাহের কারণে লাল সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলাগুলিতে তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি করা হয়েছে। রবিবার থেকে বুধবারের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলার জন্য আপাতত কমলা সতর্কতার কথা বলা হয়েছে।

  • কলকাতার আবহাওয়া

বৃহস্পতিবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Update) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ পরিষ্কার থাকবে। তাপপ্রবাহের সঙ্গে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৪১ ও ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

  • তাপমাত্রা আরও বৃদ্ধি পাবে

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী তিন দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা ১-৩ ডিগ্রি বৃদ্ধি পেতে পারে। তবে তার পরের দুই দিনে তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না।

উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা

পশ্চিমবঙ্গের শহরের নাম সর্বোচ্চ তাপমাত্রা(০c) সর্বনিম্ন তাপমাত্রা(০c)
আসানসোল (৪১.১) ২৬.৩ (২৫)
বহরমপুর (৪০.২) ২৮ (২৭.৮)
বাঁকুড়া (৪২.২) ২৪.৯ (২৪.১)
বর্ধমান (৪২) ২৫ (২৫)
কোচবিহার (৩৭.৫) ১৯.৬ (২০.৬)
দার্জিলিং (২৪.৪) ১৩.৮ (১৩.৮)
কালিম্পং (২৬.৫) ১৬.৫ (১৮)
দিঘা (৩৭.৩) ২৭.৩ (২৮.৫)
কলকাতা (৪০.৫) ২৮.৮ (২৯.২)
দমদম (৪০.৫) ২৯ (২৯)
কৃষ্ণনগর (৪১) ২৭.৮ (২৭.৪)
মালদহ (৪১.২) ২৮ (২৮.৫)
মেদিনীপুর (৪২.৫) ২৭ (২৭.৬)
পুরুলিয়া (৪১.৩) ২৩.১ (২০.১)
পানাগড় (৪২.৭) ২৫.৯ (২৫)
শ্রীনিকেতন (৩৯.৯) ২৪.৮ (২২.৪)
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+