Weather Update: নিম্নচাপ এগোচ্ছে স্থলভাগের দিকে! উত্তর-দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় কবে ভারী বৃষ্টি
Weather Update: বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিম-মধ্য এবং সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপটি শক্তি বাড়িয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামী দুই থেকে তিন দিনে ওড়িশা উপকূলের দিকে এগিয়ে আসবে।
আবহাওয়া দফতরের তরফে সতর্কবার্তায় বলা হয়েছে, ১৮-র পাশাপাশি ১৯ জুলাই উত্তর বঙ্গোপসাগরে ঝোড়ো হাওয়ার বেগ থাকবে ঘন্টায় ৪০-৫০ কিমি। তার পরবর্তী সময়ে ২০ জুলাই থেকে ২২ জুলাইয়ের মধ্যে সমুদ্রের পরিস্থিতি খারাপ থেকে খুব খারাপ হতে চলেছে। যে কারণে উত্তর বঙ্গোপসাগরে ১৮ ও ১৯ জুলাই এবং পশ্চিমবঙ্গ উপকূলে ২০ জুলাই থেকে ২২ জুলাইয়ের মধ্যে যেন কেউ মাছ ধরতে গভীর সমুদ্রে না যান।

- উত্তরবঙ্গে আগামী সাত দিন
বৃহস্পতিবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, আগামী সাতদিন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
বৃহস্পতিবার ও শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও এদিনের বাকি সময়ে জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও নালদহ জেলায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। শুক্রবার বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুরে।
শনিবার ২০ জুলাই ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে,জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। রবিবার ২১ জুলাই ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে। সোমবার আপাতত উত্তরবঙ্গের কোনও জেলায় ভারী বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুত কোন কিছুরই পূর্বাভাস নেই।
- দক্ষিণবঙ্গ আগামী সাত দিন
বৃহস্পতিবার বিকেলে দক্ষিণবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, আগামী সাতদিন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
উত্তরবঙ্গের মতো দক্ষিণবঙ্গে বৃহস্পতিবারের পরে শুক্রবারও ভারী বৃষ্টির পূর্বাভাস কোনও জেলাতেই দেওয়া হয়নি। তবে শুক্রবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ার কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে।
শনিবার ২০ জুলাই ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে। রবিবার ২১ জুলাই ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের সঙ্গে ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে।
সোমবার ভারী বৃষ্টি হতে পারে হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান ও বীরভূমে।
- কলকাতার আবহাওয়া
বৃহস্পতিবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Update) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় সাধারণভাবে মেঘলা আকাশ। বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৩ ও ২৭ ডিগ্রি সেলসিয়াস।












Click it and Unblock the Notifications