Weather Update: বঙ্গোপসাগরে নিম্নচাপের ঘনঘটা! শনিবার ও রবিবার বাংলার যেসব জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

Weather Update: শুক্রবার আবহাওয়া দফতর জানিয়েছিল রাজ্যের সর্বত্রই মৌসুমী বায়ু আগমন হয়েছে। এই মুহূর্তে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন ওড়িশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলের ওপরে একটি নিম্নচাপ অবস্থান করছে। সঙ্গে রয়েছে একটি ঘূর্ণাবর্তও।

এদিন সকাল থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় বৃষ্টি চলছে। সঙ্গে চলছে বেঘের গর্জন। বিভিন্ন সময়ে আবহাওয়া দফতরের তরফে এব্যাপারে সতর্কও করা হচ্ছে।

weather

উত্তরবঙ্গে আগামী সাত দিন
শনিবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, আগামী সাতদিন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এদিনের বাকি সময়ে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। যে কারণে কমলা সতর্কতা জারি করা হয়েছে। এই সময় দার্জিলিং ও কালিম্পং-এ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

রবিবার, সোমবার, মঙ্গলবার ও বুধবার উত্তরবঙ্গের প্রায় সর্বত্রই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। সোমবার এই পরিস্থিতি তৈরি হতে পারে দাার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে।

দক্ষিণবঙ্গ আগামী সাত দিন
শনিবার বিকেলে দক্ষিণবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, আগামী সাতদিন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

শনিবার দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুতর সম্ভাবনা রয়েছে। এর মধ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে, উত্তর ২৪ পরপগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান ও নদিয়া জেলায়। রবিবার ভারী বৃষ্টি হতে পারে, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে।

কলকাতার আবহাওয়া
শনিবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Update) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। সমগ্র কলকাতা জুড়েই কয়েক পশলা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে এদিন। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩২ ও ২৬ ডিগ্রি সেলসিয়াস।

তাপমাত্রার পরিবর্তন হবে না
আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির সর্বোচ্চ তাপমাত্রায় তেমন কোনও পরিবর্তন হবে না।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

কলকাতা ২৭.২ (২৭.৬)
দমদম ২৭.৩ (২৭.৬)
দিঘা ২৮.৫ (২৯)
মেদিনীপুর ২৮.১ (২৬.৩)
কৃষ্ণনগর ২৭.৮ (২৭.৬)
বাঁকুড়া ২৬.৩ (২৫.২)
শ্রীনিকেতন ২৬.৯ (২৬.৪)
বহরমপুর ২৭.৬ (২৮)
বর্ধমান ২৬.৪ (২৬)
পানাগড় ২৮.৯ (২৭.৯)
আসানসোল ২৭.৪ (২৬.৯)
পুরুলিয়া ২৫.১ (২৪.৫)
দার্জিলিং ১৭.৬ (১৮.২)
কালিম্পং ২০.৩ (২১.৮)
কোচবিহার ২৬.৪ (২৬.৯)
মালদহ ২৮ (২৮.২)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

কলকাতা (৩১.১)
দমদম (৩১.৬)
দিঘা (৩৪.৩)
মেদিনীপুর (৩৩.৫)
কৃষ্ণনগর (৩৩.২ )
বাঁকুড়া (৩৫.৬)
শ্রীনিকেতন (৩৬.৪)
বহরমপুর (৩৫)
বর্ধমান (৩৬)
পানাগড় (৩৮.৬)
আসানসোল (৩৫.৪)
পুরুলিয়া (৩৫.৩)
দার্জিলিং (২০)
কালিম্পং (২৬)
কোচবিহার (৩১.৮)
মালদহ (৩৪.৮)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+