Weather update: চড়া রোদ-গলদঘর্ম দশা, কেমন থাকবে সপ্তাহের প্রথম দিনের আবহাওয়া জেনে নিন

Weather update: চড়া রোদ-গলদঘর্ম দশা, কেমন থাকবে সপ্তাহের প্রথম দিনের আবহাওয়া জেনে নিন

ভোর থেকেই রোদ ঝলমলে আকাশ। এক চিলতে কালো মেঘের দেখা নেই। সকাল হতেই গলদঘর্ম দশা শহরবাসী। অস্বস্তি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে। সপ্তাহের প্রথম দিনে গরমে হাঁসফাঁস করতে করতেই অফিস-আদালতে যেতে হবে সকলকে। তবে কলকাতায় কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

গরমে হাঁসফাঁস শহর

গরমে হাঁসফাঁস শহর

বর্ষা প্রবেশ করেছে দক্ষিণবঙ্গে কে বলবে। ভোর থেকেই রোদ ঝলমলে আকাশ। কালোমেঘের হদিশ নেই। অথচ গতকালই বর্ষণে ভিজেছে শহর। রোদ-বৃষ্টির খেলা চলেছে শহরে। তারপরের দিন এমন আবহাওয়া বদলে যাবে সেটা বোঝা কঠিন। সকাল থেকেই চড়া রোদ। তার সঙ্গে তীব্র গরম। গলদ ঘর্ম হয়ে কাজে বেরোতে হচ্ছে সকলকে। সপ্তাহের প্রথম দিেনই গরমে জেরবার শহরবাসী। আপেক্ষিক আর্দ্রতা বেড়ে যাওয়ার কারণেই গরম অনুভূত হচ্ছে। তবে শহরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে সেটা হালকা বর্ষণ। বর্ষার ভারী বর্ষণের সম্ভাবনা আজ নেই বললেই চলে।

দুর্বল বর্ষা

দুর্বল বর্ষা

গতকালই হাওয়া অফিস জানিয়েছে এখনও দক্ষিণবঙ্গে তেমন শক্তি বাড়াতে পাড়েনি হাওয়া অফিস।কাজেই জাঁকিয়ে বর্ষা শুরুর তেমন সম্ভাবনা জুন মাসে নেই। জুন মাসে বর্ষার ঘাটতি রয়েই যাবে। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আবহাওয়া দফতরের পরিসংখ্যান বলছে, জুন মাসে ৪০ শতাংশ বৃষ্টি কম হয়েছে দক্ষিণবঙ্গে। কলকাতায় সেই পরিসংখ্যানটা ৬৪ শতাংশ। সেকারণেই বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমান বেড়ে গিয়েছে এবং অস্বস্তিকর গরম অনুভূত হচ্ছে। শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করছে। রবিবার কলকাতায় মোট বৃষ্টি হয়েছে ১৪.২ মিলিমিটর।

ভারী বর্ষণের সম্ভাবনা নেই

ভারী বর্ষণের সম্ভাবনা নেই

আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে ভারী বর্ষণের সম্ভাবনা নেই। কারণ দক্ষিণ বঙ্গে বর্ষা দুর্বল অবস্থাতে রয়েছে। মৌসুমী বায়ু তেমন সক্রিয়ভাবে কাজ করতে পারেনি সেকারণেই বর্ষা তেমন ভাবে সক্রিয় হচ্ছে না দক্ষিণবঙ্গে। এখনদুর্বল রয়েছে বর্ষা। তাই আগামী তিন থেকে চারদিন দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বর্ষণের পূর্বাভাস রয়েছে। ভারী বর্ষণের সম্ভাবনা নেই। এদিকে রাজস্থান থেকে দক্ষিণবঙ্গ পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা এবং ওডিশার উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। কিন্তু তার কোনও প্রভাব পড়বে না দক্ষিণবঙ্গে।

উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া

উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া

বর্ষা প্রবেশের পর থেকেই উত্তরবঙ্গে ভারী বর্ষণ চলছে। প্রায় সব জেলাতেই ভারী থেকে অতি ভারী বর্ষণ হচ্ছে।
তবে আগামী কয়েকদিন উত্তরবঙ্গের প্রায় সবকটি জেলাতেই বৃষ্টি কম হবে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে কোচবিহার এবং আলিপুরদুয়ারে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গল এবং বুধবার বর্ষণের দাপট বাড়বে আলিপুরদুয়ার এবং কোচবিহারে। অতিররিক্ত বর্ষণের কারণে ইতিমধ্যেই উত্তরবঙ্গের একাধিক নদীর জল বাড়তে শুরু করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+