Weather Update: কোথাও বজ্রবিদ্যুৎ, কোথাও হাল্কা বৃষ্টি, সপ্তাহের শুরুতে কেমন থাকতে চলেছে বাংলার জেলাগুলি
Weather Update: রবিবার সকালের দিকে মেঘলা আকাশ ও বৃষ্টি থাকলেও বেলা বাড়তে আবহাওয়ার উন্নতি হয়েছে। আবহাওয়া দফতরের তরফে এদিন রাজ্যের মাত্র তিন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।
মৌসুমী অক্ষরেখা স্বাভাবিক অবস্থানের কাছাকাছি থেকে দিঘা হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের দিকে গিয়েছে। একটি অক্ষরেখা বিহার হয়েছে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের ওপর অবস্থান করছে।

- উত্তরবঙ্গে আগামী সাত দিন
রবিবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, আগামী সাতদিন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। রবিবারের বাকি সময়ে জলপাইগুড়ি,কালিম্পং, আলিপুরদুয়ার ও উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বাকি জেলাগুলির জন্য তেমন কোনও পূর্বাভাস নেই।
সোমবার ও মঙ্গলবার আপাতত ভারী বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের তেমন কোনও পূর্বাভাস না থাকলেও বুধবার কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
- দক্ষিণবঙ্গ আগামী সাত দিন
রবিবার বিকেলে দক্ষিণবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, আগামী সাতদিন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
রবিবার বাকি সময়ে এবং সোমবার ভারী বৃষ্টির পূর্বাভাস না থাকলেও বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ার কোথাও কোথাও। মঙ্গলবার বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে, সবকটি জেলাতেই।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার ভারী বৃষ্টি হতে পারে হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমানে। বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম ও নদিয়া জেলায়।
- কলকাতার আবহাওয়া
রবিবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Update) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় সাধারণভাবে মেঘলা আকাশ। হাল্কা থেকে মাঝারি বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩০ ও ২৭ ডিগ্রি সেলসিয়াস।
উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
| পশ্চিমবঙ্গের শহরের নাম | সর্বোচ্চ তাপমাত্রা(০c) | সর্বনিম্ন তাপমাত্রা(০c) |
| আসানসোল | (৩৩.১) | ২৪.৮ (২৬.৫) |
| বহরমপুর | (৩৩.৬) | ২৭.২ (২৭.৬) |
| বাঁকুড়া | (৩২.১) | ২৪.৫ (২৫.৭) |
| বর্ধমান | (৩২) | ২৫ (২৫.৬) |
| কোচবিহার | (৩০.৮) | ২৭.২ (২৬.৩) |
| দার্জিলিং | (২১.৮) | ১৬.৫ (১৬.২) |
| কালিম্পং | (২৩.৫) | ২১.৪ (২১.২) |
| দিঘা | (৩৪.৪) | ২৭.৩ (২৭.৭) |
| কলকাতা | (৩১.২) | ২৭ (২৮.২) |
| দমদম | (৩৩) | ২৭ (২৭.২) |
| কৃষ্ণনগর | (৩২) | ২৫.২ (২৫.৮) |
| মালদহ | (৩৩.৯) | ২৭.২ (২৭.৪) |
| মেদিনীপুর | (৩৪.৪) | ২৫.৭ (২৬.৬) |
| পুরুলিয়া | ------- | ২২.১ (২৩.৩) |
| পানাগড় | (৩৬) | ২৭ (২৭.৮) |
| শ্রীনিকেতন | (৩৪) | ২৪.৬ (২৫.৪) |












Click it and Unblock the Notifications