Weather Update: টানা বৃষ্টির সঙ্গে বজ্রপাত, সাত জেলায় কমলা সতর্কতা! একনজরে বাংলার আবহাওয়ার পূর্বাভাস
Weather Update: রাজ্য জুড়েই বৃহস্পতিবার বৃষ্টি চলছে। আবহাওয়া দফতর জানিয়েছে বুধবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে যে ঘূর্ণাবর্তটি ছিল তা বৃহস্পতিবার দক্ষিণ বাংলাদেশের ওপরে অবস্থান করছে। এছাড়াও মৌসুমী অক্ষরেখা বাঁকুড়া থেকে ক্যানিংয়ের ওপর দিয়ে বঙ্গোপসাগরে গিয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, অগাস্ট এবং সেপ্টেম্বর মাসে রাজ্যে বেশিরভাগ জেলাতে স্বাভাবিক বা তার বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা। শুধুমাত্র উত্তর পূর্ব ভারত লাগোয়া রাজ্যের জেলাগুলিতে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টি হবে। তুলনায় কম বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুর মালদা বীরভূম ও মুর্শিদাবাদ জেলাতে।

- উত্তরবঙ্গে আগামী সাত দিন
বৃহস্পতিবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, আগামী সাতদিন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার শুধু মালদহ জেলায় ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া আলিপুরদুয়ার ও কোচবিহার জেলা বাদ দিয়ে বাকি ছয় জেলায় বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
শুক্রবার বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায়। এছাড়া উত্তর দিনাজপুরে বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে। শনিবার আপাতত কোথাও ভারী বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের কোনও পূর্বাভাস নেই।
রবিবার ভারী বৃষ্টি হতে পারে কালিম্পং ও আলিপুরদুয়ারের কোথাও কোথাও। সোমবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায়।
- দক্ষিণবঙ্গ আগামী সাত দিন
বৃহস্পতিবার বিকেলে দক্ষিণবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, আগামী সাতদিন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
বৃহস্পতিবারের বাকি সময়ে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, মুর্শিদাবাদ ও নদিয়ায়। ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান ও বীরভূমে। এই জেলাগুলিতে কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে।
শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে। এছাড়া শনিবার, রবিবার ও সোমবার আপাতত ভারী বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের পূর্বাভাস নেই।
- কলকাতার আবহাওয়া
বৃহস্পতিবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Update) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় সাধারণভাবে মেঘলা আকাশ। কয়েক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩১ ও ২৬ ডিগ্রি সেলসিয়াস।
- মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা
আবহাওয়া দফতর সতর্ক করে বলেছে, শক্তিশালী মৌসুমী বায়ুর কারণে উত্তর বঙ্গোপসাগরে আগামী ২৪ ঘন্টায় ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। ফলে সমুদ্র উত্তাল থাকবে। সেই কারণে মৎস্যজীবীদের আগামী ২৪ ঘন্টায় উত্তর বঙ্গোপসাগরে মাছ ধরতে যেতে বারণ করা হয়েছে।












Click it and Unblock the Notifications