Weather Update: কোনও কোনও জেলায় দু'দিন ধরে হবে বৃষ্টি! কবে শীতের আমেজ, একনজরে বাংলার আবহাওয়ার পূর্বাভাস

Weather Update: কয়েকদিন ঠান্ডার আমেজের পর ফের অস্বস্তির আবহাওয়া। আগামী কয়েকদিন এই আবহাওয়া চলবে। ফের ঠান্ডার আমেজের জন্য কয়েকদিন অপেক্ষা করতে হবে। এরই মধ্যে কয়েকটি জেলায় দু'দিন ধরে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। পশ্চিমী ঝঞ্ঝা ও পুবালী হাওয়ার প্রভাবে বৃষ্টির সম্ভাবনা বলে জানানো হয়েছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী সপ্তাহে ফের শীতের আমেজ ফিরবে। মঙ্গলবার থেকে তাপমাত্রা নিম্নগামী হওয়ার সম্ভাবনা। সেদিক থেকে বলতে গেলে কালী পুজোর আগে শীতের আমেজ ফিরতে চলেছে।

Weather Update

বুধবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, বুধবার বাকি সময়ের জন্য এবং বৃহস্পতিবার সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। তবে শুক্রবার ও শনিবার দার্জিলিং এবং কালিম্পং-এ হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময় বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আপাতত রাতের তাপমাত্রার তেমন বড় কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

বুধবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, বুধবার বাকি সময়ের জন্য এবং বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। বৃহস্পতিবার কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা থাকলেও শুক্রবার দক্ষিণবঙ্গের সবকটি জেলায় হাল্কা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। শনিবারেও উপকূলবর্তী জেলাগুলিতে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আগামী পাঁচদিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও আপাতত রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

বুধবার বিকেলে আবহাওয়া দফতর (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টার জন্য কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩২ও ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

পশ্চিমবঙ্গের শহরের নাম

সর্বোচ্চ তাপমাত্রা(০c)

সর্বনিম্ন তাপমাত্রা(০c)

আসানসোল (৩২.১) ২১.৮ (২০.৮)
বহরমপুর (৩০.৪) ২৩.৬ (২৩.৬)
বাঁকুড়া (৩১.৪) ২০.২ (২০.১)
বর্ধমান (৩২) ২০.২ (২২)
কোচবিহার (৩২.৩) ১৮.১ (১৯.৭)
দার্জিলিং (২০.৪) ১১.৮ (১১.২)
কালিম্পং (২২.৫) ১৫ (১৫)
দিঘা (৩৩.৫) ২১.৭ (২০.৬)
কলকাতা (৩১.৬) ২৩.৫ (২৩.১)
দমদম (৩৩) ২৪ (২২.৬)
কৃষ্ণনগর (৩১.৬) ২১.৮ (২২)
মালদহ (৩১.৪) ২৩.৩ (২৩.৬)
মেদিনীপুর (৩২.১) ২২.১ (২১.৫)
শিলিগুড়ি (৩৪.৪) ১৮.৯ (২০)
শ্রীনিকেতন (৩০.৬) ১৯.৬ (১৯.৬)
সুন্দরবন (৩২.৭) ২২ (২১.৫)
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+