Weather Update: দক্ষিণে বর্ষা নিয়ে আশার আলো! উত্তরবঙ্গ জুড়ে টানা বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের
Weather Update: বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় সকাল থেকে আকাশের মউক ভার। কলকাতার পাশাপাশি কোনও কোনও জায়গয় দু-এক পশলা বৃষ্টিও হয়। উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে তা অধরাই রয়ে গিয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, রাজ্য জুড়ে অচিরেই ভারী বৃষ্টি হতে চলেছে। দক্ষিণবঙ্গের যে সব জায়গায় বর্ষার প্রবেশ এখনও হয়নি, সেই সব জায়গায় আগামী ৪৮ থেকে ৭২ ঘন্টার মধ্যে বর্ষার প্রবেশ হতে চলেছে।

- উত্তরবঙ্গে আগামী সাত দিন
বৃহস্পতিবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, আগামী সাতদিন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এদিনের বাকি সময়ে এবং শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জলপাইগুড়িতে ভারী বৃষ্টি হতে পারে। আর এদিন বজ্রবিদ্যুতের সঙ্গে দমকা হাওয়া বয়ে যেতে পারে জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলায়।
এরপর শনিবার, রবিবার ও সোমবার উত্তরবঙ্গের সবকটি জেলাতেই কমবেশি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
- দক্ষিণবঙ্গ আগামী সাত দিন
বৃহস্পতিবার বিকেলে দক্ষিণবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, আগামী সাতদিন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এদিন সসবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঘন্টচায় ৩০-৪০ কিমি বেদে দমকা হাওয়া বয়ে যেতে পারে।
শুক্রবারেও সবকটি জেলাতেই বজ্রবিদ্যুতের সঙ্গে দমকা হাওয়া বয়ে যেতে পারে। সঙ্গে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হতে পারে।
শনিবার ভারী বৃষ্টি হতে পারে হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানের কোনও কোনও জায়গায়। রবিবার আপাতত বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
- কলকাতার আবহাওয়া
বৃহস্পতিবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Update) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৪ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
- তাপমাত্রার পরিবর্তন হবে না
গত কয়েকদিনের মতোই আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলির সর্বোচ্চ তাপমাত্রায় তেমন কোনও পরিবর্তন হবে না।
উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
| পশ্চিমবঙ্গের শহরের নাম | সর্বোচ্চ তাপমাত্রা(০c) | সর্বনিম্ন তাপমাত্রা(০c) |
| আসানসোল | (৩৭.৭) | ২৮.১ (২৭.৪) |
| বহরমপুর | ------ | ২৮.৬ (২৮.২) |
| বাঁকুড়া | (৩৭.৯) | ২৬.৭ (২৫.৬) |
| বর্ধমান | (৩৮) | ২৮ (২৭) |
| কোচবিহার | (৩৫.৫) | ২৫.৩ (২৭.৪) |
| দার্জিলিং | (২১.৮) | ১৮.২ (১৭.৬) |
| কালিম্পং | (২৫.৪) | ২২.৫ (২০.৮) |
| দিঘা | (৩৭.৮) | ২৬.৪ (২৯.১) |
| কলকাতা | (৩৫.৪) | ২৯.২ (২৯.৪) |
| দমদম | (৩৬.৭) | ২৮.৫ (২৯) |
| কৃষ্ণনগর | (৩৬.২ ) | ২৮ (২৭.৮) |
| মালদহ | (৩৭.৬) | ২৮.৬ (২৯.২) |
| মেদিনীপুর | (৩৮) | ২৮.৫ (২৮.৬) |
| পুরুলিয়া | (৩৮.৭) | ২৫.১ (২৪.৫) |
| পানাগড় | (৩৯.৫) | ২৮.৮ (২৯.১) |
| শ্রীনিকেতন | (৩৭.৬) | ২৭.২ (২৬.৮) |












Click it and Unblock the Notifications