ঝড়-বৃষ্টির রেশ ধরে বাংলায় আগামী কয়েকদিনের আবহাওয়া কেমন থাকবে, একনজরে পূর্বাভাস

পঞ্চমদফা ভোটের পর্ব শেষ লগ্নে পৌঁছে যেতেই বাংলার বিভিন্ন প্রান্তে গতকালই দেখা যায় স্বস্তির বৃষ্টির ছবি। সঙ্গে প্রবল দাবদাহে ঠান্ডা হাওয়ার প্রশান্তি নিয়ে আসে কালবৈশাখী। এদিকে, এর আগে থেকেই উত্তরবঙ্গের জন্য সুসংবাদ শুনিয়ে হাওয়া অফিস ৭ জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। দেখে নেওয়া যাক আগমী দিনে বাংলার আবহাওয়ার পূর্বাভাসের রিপোর্ট কী বলছে?

ঝড়বৃ্ষ্টির জেরে প্রশান্তির আবহাওয়া

ঝড়বৃ্ষ্টির জেরে প্রশান্তির আবহাওয়া

গতকাল ঝড় বৃষ্টির জেরে বহু জেলাতেই চড়তে থাকা দাহদাহে খানিকটা প্রশান্তির বাতাস বয়ে গিয়েছে। আবহাওয়া দফতর সূত্রের খবর আপাতত কয়েকদিন ঠান্ডা থাকবে আবহাওয়া। তবে চলতি মাসের ২৩ থেকে ২৪ এপ্রিল খানিকটা তাপমাত্রার পরিমাণ বাড়বে বলে জানা গিয়েছে।

পূবালী হাওয়া ও পূর্বাভাস

পূবালী হাওয়া ও পূর্বাভাস

আবহাওয়া দফতর জানিয়েছে, পূবালী হাওয়ার কারণে আগামী ৪৮ ঘণ্টায় তাপমাত্রার কিছুটা হেলদোল দেখা যাবে। তবে আগামী ২৪ ঘণ্টায় আকাশ আংশিক মেঘলা থাকবে। গরমের কমতির পূর্বাভাস রয়েছে রিপোর্টে।

 ২৩-২৪ তারিখ নাগাদ তাপমাত্রা কোনদিকে যেতে পারে?

২৩-২৪ তারিখ নাগাদ তাপমাত্রা কোনদিকে যেতে পারে?

হাওয়া অফিসের রিপোর্ট বলছে, আগামী ২৩ ও ২৪ এপ্রিল তাপমাত্রা অনেকটাই বাড়তে পারে বলে খবর। প্রসঙ্গত, তখন ভোটের উত্তেজনাও বাংলা জুড়ে থাকবে। এদিকে আবহাওয়ার পূর্বাভাস বলছে, ২৩ ও ২৪ তারিখ নাগাদ তাপমাত্রা ৪০ ডিগ্রির কাছেপছে যেতে পারে।

কলকাতার গরম

কলকাতার গরম

কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা আজ ৩৪.০ ডিগ্রি। অন্যদিকে, শহরের সর্বনিম্ন তাপমাত্রা আজ দাঁড়িয়েছে ২৪.৫ ডিগ্রি সেলসিয়াসে। এদিকে, দক্ষিণবঙ্গের পাশাপাশি, উত্তরবঙ্গের জেলাতেও বৃষ্টির সম্ভাবনার কথা আগেই জানিয়েছিল আবহাওয়া দফতর। জানানো হয় উত্তরের ৭ জেলায় বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টার গতিতে বইতে পারে ঝোড়ো হাওয়া।

 উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস

আসোনসোল ৩৫.৪
বালুরঘাট ৩২.৮
বাঁকুড়া ৩৬.৯
বহরমপুর ৩৮.৬
বর্ধমান ৩৭.০
দার্জিলিং ১৬.৪
কালিম্পং ২০.০
কৃষ্ণনগর ৩৫.৬
মালদা ৩১.৮
পুরুলিয়া ৩৯.৩
শ্রীনিকেতন ৩৫.০

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+