Weather Update: ৫ বছরে রেকর্ড পারদ পতন শহরে, তাপমাত্রা নামল ১০ ডিগ্রিতে, হাড় কাঁপাচ্ছে শীত

Weather Update: ৫ বছরে রেকর্ড পারদ পতন শহরে, তাপমাত্রা নামল ১০ ডিগ্রিতে, হাড় কাঁপাচ্ছে শীত

হু হু করে নামছে শহরের তাপমাত্রা। কলকাতার তাপমাত্রা নামল ১০ ডিগ্রিতে। গত ৫ বছরে রেকর্ড পতন বলে জানাচ্ছে হাওয়া অফিস। জেলায় জেলায় পারদ আরও নেমেছে। শহরে যাকে বলে জাঁকিয়ে শীত। আগামী কয়েকদিন আরও পারদ পতনের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

 কলকাতায় রেকর্ড পারদ পতন

কলকাতায় রেকর্ড পারদ পতন

গতকালের চেয়ে আরও কমল তাপমাত্রা। কলকাতার তাপমাত্রা নামল ১০ ডিগ্রিতে। শুক্রবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছে ১০.৯ ডিগ্রি সেলসিয়াসে। গত ৫ বছরে এতটা পারদ পতন দেখেনি শহর কলকাতা। আগামী কয়েকদিন আরও পারদ পতন হবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আগামী ১ সপ্তাহ জুড়ে এই পারদ পতনের ধারা জারি থাকবে এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। গতকাল শহরের তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি সেলসিয়াস। সেই তাপমাত্রা আরও ২ ডিগ্রি নেমে ১০ ডিগ্রিতে চলে এসেছে শুক্রবার। শীতে জবুথবু শহরবাসী। আজ মরশুমের শীতলতম দিন শহরে।

পশ্চিমের জেলাগুলিতে শৈত্যপ্রবাহের সম্ভাবনা

পশ্চিমের জেলাগুলিতে শৈত্যপ্রবাহের সম্ভাবনা

দক্ষিণবঙ্গের একাধিক জেলার তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নীচে নেমে গিয়েছে। হাড় কাঁপুনি ঠান্ডায় কাঁপছে পুরুলিয়া। তাপমাত্রা নেমেছে ৬ ডিগ্রিতে। তারমধ্যেই পুরুলিয়ায় ভিড় করছেন পর্যটকরা। একই ভাবে বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমানের তাপমাত্রাও নেমেছে এক অঙ্কে। পশ্চিমের জেলাগুলিতে আগামী কয়েকদিন শৈত্য প্রবাহের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। কাজেই পশ্চিমের জেলাগুলিতে আরও পারদ পতন হবে।

উত্তরে কুয়াশা

উত্তরে কুয়াশা

কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা নামতে শুরু করেছে। আগামী ১ সপ্তাহ পারদ পতনের ধারা জারি থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও জাঁকিয়ে শীত পড়েছে। তবে অধিকাংশ জেলাতেই কুয়াশার দাপট রয়েছে। আগামী কয়েকদিন উত্তরবঙ্গের অধিকাংশ জেলাতেই কুয়াশার দাপট বজায় থাকবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। শুক্রবার সকাল থেকে কুয়াশার দাপট এতটাই ছিল উত্তরবঙ্গের জেলাগুলিতে যে সকালেও গাড়ির হেডলাইট জ্বালিয়ে যাতায়াত করতে হচ্ছিল। কনকনে ঠান্ডার মধ্যে কুয়াশার দাপটে জবুথবু উত্তর বঙ্গের মানুষ। তারমধ্যেই পর্যটকরা ভিড় করছেন পাহাড়ে, ডুয়ার্সের জঙ্গলে।

উত্তর ভারতে বইছে শৈত্য প্রবাহ

উত্তর ভারতে বইছে শৈত্য প্রবাহ

এদিকে পশ্চিমবঙ্গের পারদ পতনের পাশাপাশি উত্তরভারতের রাজ্যজুলিতেও জারি হয়েছে শৈত্য প্রবাহ। আগামী শনিবার পর্যন্ত রাজধানী দিল্লি সহ পাঞ্জাব, চণ্ডীগড়ে শৈত্য প্রবাহের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। রাজধানী দিল্লির তাপমাত্রা নেমে গিয়েছে ৪ ডিগ্রি সেলসিয়াসে। হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া। তার দাপটেই তাপমাত্রার পারদ নামতে শুরু করেছে উত্তর ভারতের একাধিক রাজ্যে। তাপমাত্রা নামছে মধ্য ভারতের রাজ্যগুলিতেও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+