Weather Update: জেলায় জেলায় ধেয়ে আসছে কালবৈশাখী! বাংলার আট জেলায় অরেঞ্জ অ্যালার্ট আবহাওয়া দফতরের
Weather Update: আপাতত তাপপ্রবাহের পূর্বাভাস নেই। এদিন দুপুরের পর থেকে বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়ার কোনও কোনও জায়গায় দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি নেমেছে। আবহাওয়া দফতরের তরফে আট জেলার জন্য কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ ঝাড়খণ্ড থেকে পশ্চিম মধ্যপ্রদেশ পর্যন্ত একটি অক্ষরেখা অবস্থান করছে। এর প্রভাবে এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশের কারণে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ দমকা হাওয়া এবং কালবৈশাখী হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

- উত্তরবঙ্গ আগামী সাত দিন
সোমবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, এদিনের বাকি সময়ে সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তার মধ্যে জলপাইগুড়ি ও কোচবিহারে শিলাবৃষ্টির সঙ্গে দমকা হাওয়ার বেগ হতে পারে ঘন্টায় ৫০-৬০ কিমি। যে কারণে এই দুটি জেলার জন্য কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। বাকি জেলাগুলির বেগ হতে পারে ঘন্টায় ৪০-৫০ কিমি।
মঙ্গলবার থেকে রবিবারের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই কোথাও নাা কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। কোনও কোনও জেলায় দমকা হাওয়ার বেগ হতে পারে ঘন্টায় ৪০-৫০ কিমি আবার কোনও কোনও জেলায় ঘন্টায় ৩০-৪০ কিমি।
- দক্ষিণবঙ্গ আগামী সাত দিন
সোমবার বিকেলে দক্ষিণবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, এদিনের বাকি সময়ে সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তার মধ্যে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ ও নদিয়ায় ঘন্টায় ৫০-৬০ কিমি বেগে দমকা হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া পূর্ব বর্ধমান, বীরভূমে দমকা হাওয়ার বেগ হতে পারে ঘন্টায় ৫০-৬০ কিমি। যে কারণে এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে।
এরপর মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত সবকটি জেলার জন্যই থাকছে দমকা হাওয়ার সঙ্গে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। এর মধ্যে মঙ্গলবার পুরুলিয়া, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ ও নদিয়া বাদ দিয়ে সবকটি জেলার জন্য কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে।
- কলকাতার আবহাওয়া
সোমবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Update) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। বিকেলের দিকে দমকা হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুতের সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৬ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
- তাপমাত্রা কমবে
আগামী ৪৮ ঘন্টায় উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত কমতে পারে। তবে তারপরের তিন দিনে তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
- উপকূলে জারি সতর্কবার্তা
এদিনের পাশাপাশি সাত মে মধ্যে উপকূল এলাকায় দমকা হাওয়ার বেগ থাকতে পারে ঘন্টায় ৪৫-৫৫ কিমি। যে কারণে সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা। আবহাওয়া দফতরের তরফে মৎস্যজীবীদের কাছে ওই দুই দিনের জন্য সতর্কবার্তা জারি করে বলা হয়েছে, তাঁরা যেন ই সময় সমুদ্রে মাছ ধরতে না যান। এছাড়াও হঠাৎ করে সমুদ্রে জলস্তর বৃদ্ধি জনিত সম্ভাবনার জন্য উপকূল এলাকাতেও সতর্কবার্তা জারি করা হয়েছে।
উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা (ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
| পশ্চিমবঙ্গের শহরের নাম | সর্বোচ্চ তাপমাত্রা(০c) | সর্বনিম্ন তাপমাত্রা(০c) |
| আসানসোল | (৪২.৫) | ২৭.৩ (২৫.৬) |
| বহরমপুর | (৪০) | ২৭.৪ (২৮) |
| বাঁকুড়া | (৪৩.১) | ২৭.৪ (২৫.৭) |
| বর্ধমান | (৪০) | ২৬.৪ (২৫.৪) |
| কোচবিহার | (২৯.১) | ২২.৩ (২৩.২) |
| দার্জিলিং | (১৬.৪) | ১২.৪ ( ১২) |
| কালিম্পং | (২৫) | ১৭.৩ ( ১৭) |
| দিঘা | (৩৫.৩) | ২৮.৮ (২৮.৩) |
| কলকাতা | (৩৬.৪) | ২৯.৮ (২৯.৩) |
| দমদম | (৩৮.৬) | ২৯.৭ (২৯.১) |
| কৃষ্ণনগর | ------- | ২৮.৬ (২৮.৬) |
| মালদহ | (৩৬.৭) | ২৪.৩ (২৫.৩) |
| মেদিনীপুর | (৪২.৫) | ২৮.৫ (২৭.৬) |
| পুরুলিয়া | (৪২.৫) | ২৪.১ (২৩.১) |
| পানাগড় | (৪৪.৫) | ২৯.৯ ( ২৮.৫) |
| শ্রীনিকেতন | (৪২.১) | ২৭.৮ (২৬.৬) |












Click it and Unblock the Notifications