Weather Update: বাংলা জুড়ে কালবৈশাখী চলবে পাঁচ দিন, তাপমাত্রা কমবে আগের পূর্বাভাসের থেকেও বেশি
Weather Update: রবিবারও উত্তরবঙ্গের তিন জেলায় গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তির আবহাওয়া। অন্যদিকে দক্ষিণবঙ্গের ছয় জেলায় তাপপ্রবাহ এবং চার জেলায় গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি। তারই মধ্যে কালবৈশাখীরও পূর্বাভাস দেওয়া হয়েছে।
আবহাওয়া দফতরের তরফে রবিবার যে পূর্বাভাস দেওয়া হয়েছে, তাতে বলা হয়েছে সোমবার থেকে শুক্রবার রাজ্যের সবকটি জেলাতেই কালবৈশাখী হতে পারে। তার মধ্যে সোমবার ও মঙ্গলবার কোনও কোনও জেলায় ভারী বৃষ্টি এবং ঝড়ের বেগ বেশি থাকতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে।

- উত্তরবঙ্গ আগামী সাত দিন
রবিবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, এদিনের বাকি সময়ে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারের অনেক জায়গাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি (সঙ্গে ঘন্টায় কোথাও ৩০-৪০ আবার কোথাও ঘন্টায় ৫০-৬০ কিমি বেগে দমকা হাওয়াও বয়ে যেতে পার) এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহে হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকতে পারে।
এরপর সোমবার থেকে শুক্রবারের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলার অনেক জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘন্টায় ৩০-৪০ কিমি থেকে ৫০-৬০ কিমে বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। শনিবার নাগাদ কোথাও কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
- দক্ষিণবঙ্গ আগামী সাত দিন
রবিবার বিকেলে দক্ষিণবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, এদিনের বাকি সময়ে পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের কমলা সতর্কতা রয়েছে। এছাড়া তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, বীরভূমে। গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকতে চলেছে হুগলি, পুরুলিয়া, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায়। আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন বিকেল থেকে সন্ধের দিকে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ার কোথাও কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। হাল্কা বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর ও পূর্ব বর্ধমানে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে।
এরপর সোমবার থেকে শুক্রবারের মধ্যে সবদিনেই দক্ষিণবঙ্গের সবকটি জেলারই অনেক জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। শনিবার জেলাগুলির কোথাও কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তার মধ্যে সোমবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ার কোনও কোনও জায়গায় ঘন্টায় ৫০-৬০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। এছাড়া বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ার কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। যে কারণে কমলা সতর্কতা জারি করা হয়েছে।
মঙ্গলবার ভারী বৃষ্টি এবং দমকা হাওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে। এছাড়া হাওড়া, কলকাতা, হুগলি, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ায় দমকা হাওয়া ব.য়ে যেতে পারে। যে কারণে কমলা সতর্কতা জারি করা হয়েছে। এই সময় বাকি জেলাগুলির দু-একটি জায়গায় ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে।
- কলকাতার আবহাওয়া
রবিবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Update) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। বিকেলের দিকে বজ্রবিদ্যুতের সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৭ ও ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
- তাপমাত্রা কমবে অনেকটাই
আগামী ২৪ ঘন্টায় উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন না হলেও, তারপরের তিন দিনে তাপমাত্রা চার থেকে ছয় ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। প্রসঙ্গত শনিবার আবহাওয়া দফতর জানিয়েছিল তাপমাত্রা কমতে পারে তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস।
- উপকূলে জারি সতর্কবার্তা
ছয় মে থেকে আট মে-র মধ্যে উপকূল এলাকায় দমকা হাওয়ার বেগ থাকতে পারে ঘন্টায় ৪৫-৫৫ কিমি। যে কারণে সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা। আবহাওয়া দফতরের তরফে মৎস্যজীবীদের কাছে ওই তিন দিনের জন্য সতর্কবার্তা জারি করে বলা হয়েছে, তাঁরা যেন ই সময় সমুদ্রে মাছ ধরতে না যান। এছাড়াও হঠাৎ করে সমুদ্রে জলস্তর বৃদ্ধি জনিত সম্ভাবনার জন্য উপকূল এলাকাতেও সতর্কবার্তা জারি করা হয়েছে।
উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা (ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
| পশ্চিমবঙ্গের শহরের নাম | সর্বোচ্চ তাপমাত্রা(০c) | সর্বনিম্ন তাপমাত্রা(০c) |
| আসানসোল | (৪০.৫) | ২৫.৬ (২৬.১) |
| বহরমপুর | (৩৮) | ২৮ (২৭.৬) |
| বাঁকুড়া | (৪০.৭) | ২৫.৭ (২৫) |
| বর্ধমান | (৩৮) | ২৫.৪ ( ২৬ ) |
| কোচবিহার | (৩৪.৪) | ২৩.২ (২১.৯) |
| দার্জিলিং | (১৯.৮) | ১২ (১২.৮) |
| কালিম্পং | (২৫.৫) | ১৭ ( ১৮.৩) |
| দিঘা | (৩৫.৮) | ২৮.৩ (২৮.৪) |
| কলকাতা | (৩৭.২) | ২৯.৩ (২৯.১) |
| দমদম | (৩৮.২) | ২৯.১ (২৯.১) |
| কৃষ্ণনগর | ------- | ২৮.৬ (২৮.৪) |
| মালদহ | (৩৬.৯) | ২৫.৩ (২৪.৯) |
| মেদিনীপুর | (৪১) | ২৭.৬ (২৭.৬) |
| পুরুলিয়া | (৪০.৩) | ২৩.১ (২৩.১) |
| পানাগড় | (৪১.১) | ২৮.৫ (২৬.৬) |
| শ্রীনিকেতন | (৩৮.৯) | ২৬.৬ (২৫.২) |












Click it and Unblock the Notifications