Weather Update: তাপপ্রবাহের সতর্কতার মধ্যেও ঝড় বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের

গত ২৪ ঘন্টায় ফের বৃষ্টির পূর্বাভাস বাংলায়! শনিবার থেকেই বদলাতে পারে আবহাওয়া, এমন পূর্বাভাস আগেই দেওয়া হয় হাওয়া অফিসের তরফে। সকাল থেকেই মেঘলা আকাশ। তবে শুক্রবার দফায় মরশুমের প্রথম কালবৈশাখী পেয়েছে বাংলা। দক্ষিণবঙ্গের একাধ

গত ২৪ ঘন্টায় ফের বৃষ্টির পূর্বাভাস বাংলায়! শনিবার থেকেই বদলাতে পারে আবহাওয়া, এমন পূর্বাভাস আগেই দেওয়া হয় হাওয়া অফিসের তরফে। সকাল থেকেই মেঘলা আকাশ। তবে শুক্রবার দফায় মরশুমের প্রথম কালবৈশাখী পেয়েছে বাংলা। দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে ব্যাপক ঝড়-বৃষ্টিও হয়েছে।

কলকাতাতেও ঝড়ের পূর্বাভাস থাকলেও ছিটেফোঁটা বৃষ্টিপাত হয়েছে কলকাতায়। আর এর জেরেই সামান্য কমেছে তাপমাত্রা। যার জেরে কিছুটা হলেও সকাল থেকে একটা স্বস্তির পরিবেশ রয়েছে। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা খুব একটা পাওয়া যাবে না বলেই পূর্বাভাসে জানাচ্ছে হাওয়া অফিস।

তবে আজও বৃষ্টির পূর্বাভাস রয়েছে-

তবে আজও বৃষ্টির পূর্বাভাস রয়েছে-

রেকর্ড গড়ছে বাংলার তাপমাত্রা। একাধিক জেলাতে ৪০ ডিগ্রি ছাড়িয়ে গিয়েছে তাপমাত্রা। এই অবস্থায় বিক্ষিপ্ত নয়, মুষলধারে বৃষ্টি চাইছে বাংলার মানুষ। আর এর মধ্যে কিছুটা হলেও স্বস্তির খবর শোনাচ্ছে হাওয়া অফিস। পূর্বাভাস বলছে আজ শনিবারও রাজ্যের বিভিন্ন অংশে ঝড়-বৃষ্টি হতে পারে। বিশেষ করে বীরভূম, নদিয়া সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। এছাড়াও বৃষ্টিপাত হতে পারে মুর্শিদাবাদেও। এমনকি কালবৈশাখীর সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না আবহাওয়াবিদরা।

তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে আজও

তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে আজও

স্বস্তির খবরের মধ্যেই লুকিয়ে আছে অস্বস্তিও। আজ শনিবার বেশ কয়েকটি জেলাতে তাপপ্রবাহের পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর হাওয়া অফিসের তরফে। বিশেষ করে বাঁকুড়া-পুরুলিয়া, মুর্শিদাবাদ, আসানসোল সহ বেশ কয়েকটি জেলার ক্ষেত্রে এই সতর্কবার্তা দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফে। ফলে খুব প্রয়োজন ছাড়া রাস্তায় না বের জন্যে সাধারণ মানুষকে সতর্ক করা হয়েছে।

কি অবস্থা কলকাতার?

কি অবস্থা কলকাতার?

শুক্রবার কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টি হয়েছে। তবে তা হয়েছে বিক্ষিপ্ত। কয়েক মিনিটের বৃষ্টি দেখে খুশি থাকতে হয়েছে মানুষকে। যদিও এই বিক্ষিপ্ত বৃষ্টির কারণে শনিবার সকাল থেকে কলকাতা শহর এবং শহরতলিতে মেঘলা আকাশ রয়েছে। তবে এই বৃষ্টির জেরে কিছুটা হলেও তাপমাত্রা কমবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। তবে আজ কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৬.২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। জানাচ্ছে হাওয়া অফিস।

গভীর নিম্নচাপের ইঙ্গিত!

গভীর নিম্নচাপের ইঙ্গিত!

তবে প্রবল এই অস্বস্তিকর গরম থেকে রেহাই খুব শিঘ্রই! মে মাসের প্রথম সপ্তাহেই একটি নিম্নচাপ তৈরি হতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। আর তা শক্তি বাড়িয়ে পাঁচ মে গভীরে নিম্নচাপ তৈরি হতে পারে বলেও মনে করা হচ্ছে। ধীরে ধীরে আন্দামান সাগরে একটি পরিস্থিতি তৈরি হচ্ছে। তবে নিম্নচাপের কারণে ঠিক কোথায় ঝড় বৃষ্টি হতে পারে সে বিষয়ে এখনও নিশ্চিত ভাবে কিছু বলা হয়নি হাওয়া অফিসের তরফে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+