শীতের আগমন বার্তাই কি পারদ পতনে? বড় খবর শোনাল হাওয়া অফিস

শীতের আগমন বার্তাই কি পারদ পতনে? বড় খবর শোনাল হাওয়া অফিস

সকাল থেকেই শীতের আমেজ শহরে। তাপমাত্রা ২০ ডিগ্রিতে নেমে গিয়েছে। আগামী কাল আরও পারদ পতনের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। তবে এখনই পাকাপাকি ভাবে শীত আসছে না। এখনও ডিসেম্বরের ১৫ তারিখেই জাঁকিয়ে শীতের প্রবেশ হবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। শহরের তাপমাত্রা আগামী ২৪ ঘণ্টায় ২ থেকে ৩ ডিগ্রি নামবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

নামল শহরের তাপমাত্রা

নামল শহরের তাপমাত্রা

অক্টোবর থেকেই পারদ পতন শুরু হয়েছে শহরে। অক্টোবরেই পারদ নেমেছিল ২০ ডিগ্রিতে। যা নজিরবিহীন বলে জানিয়েছিলেন আবহাওয়াবিদরা। নভেম্বর মাস পড়তেই সেই পারদ পতনের ধারা বজায় রয়েছে। শুক্রবার যে পারদ নামবে তার ইঙ্গিত আগেই দিয়েছিলেন আবহাওয়াবিদরা। সেই মতই শুক্রবার অনেকটাই নামল শহরের তাপমাত্রা। ফের ২০ ডিগ্রিতে নেমে এসেছে তাপমাত্রার পারদ। শীত শীত অনুভূত হতে শুরু করেছে শহরে। বেশ মনোরম আবহাওয়া। তাতেই মজেছেন শহরবাসী।

আরও নামবে পারদ

আরও নামবে পারদ

২০ ডিগ্রিতেই থেমে থাকবে না তাপমাত্রার পারদ। আগামী ২৪ ঘণ্টায় আরও পারদ পতনের ইঙ্গিত দিয়েছেন আবহাওয়া বিদরা। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি নামবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে এখনই পাকাপাকি ভাবে শহরে শীতের প্রবেশ হবে না। তার জন্য ডিসেম্বরের ১৫ তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। তার আগে শহরে জাঁকিয়ে শীত পড়ার কোনও সম্ভাবনা নেই বলেই জানিেয়ছে হাওয়া অফিস। শহরে ইতিমধ্যে ভোরের দিকে হালকা গরম চাদর গায়ে দিতে হচ্ছে। তার জেরে তাপমাত্রা আরও কমবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

 জেলায় আরও নামবে পারদ

জেলায় আরও নামবে পারদ

এমনিতেই কলকাতা শহরের থেকে জেলার তাপমাত্রায় বেশি পতন হয়েছে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপমাত্রা অনেকটাই মেনেছে। গরম পোশাক বের করে ফেলেছেন শহরতলির বাসিন্দারা। আর গ্রামাঞ্চলে তো গায়ে কম্বল চাপাতে হচ্ছে। আগামী ৩৪ ঘণ্টায় জেলার তাপমাত্রা আরও কমবে। বিশেষ করে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াল পর্যন্ত কমবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। মেঘমুক্ত থাকবে আকাশ। তার জেরেই তাপমাত্রা পতন জারি থাকবে।

উত্তরবঙ্গে কেমন থাকবে তাপমাত্রা

উত্তরবঙ্গে কেমন থাকবে তাপমাত্রা

উত্তরবঙ্গে এখন মনোরম আবহাওয়া। কনকনে ঠান্ডাও নেই। পর্যটনের সঠিক মরশুম বললে ভুল হবে না। পর্যটকদের ভিড় এখন বাড়তে শুরু করেছে উত্তরবঙ্গে। তবে কালিম্পং এবং কার্শিয়াংয়ে হালকা বর্ষণের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। ইতিমধ্যেই উত্তর ভারতের একাধিক জায়গায় তুষার পাতের পরিস্থিতি শুরু হয়ে গিয়েছে। হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, কাশ্মীরে ঠাণ্ডার দাপট বাড়ছে। হিমাচল প্রদেশের একাধিক জায়গায় তুষারপাত শুরু হয়ে গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+