বাংলায় রেড অ্যালার্ট জারি! সুপার সাইক্লোন আম্ফানের রুদ্রমূর্তিতে মহাদুর্যোগের আশঙ্কা
বাংলার দিকে যত এগিয়ে আসছে, ততই ঘূর্ণনের গতিবেগ বাড়াচ্ছে আম্ফান বা আমফান (থাইল্যান্ডের স্থানীয় ভাষায় উম্পুন)। শেষ ছ-ঘণ্টা ধরে প্রতি ঘণ্টায় ২০ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার সাইক্লোন।
বাংলার দিকে যত এগিয়ে আসছে, ততই ঘূর্ণনের গতিবেগ বাড়াচ্ছে আম্ফান বা আমফান (থাইল্যান্ডের স্থানীয় ভাষায় উম্পুন)। শেষ ছ-ঘণ্টা ধরে প্রতি ঘণ্টায় ২০ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার সাইক্লোন। যতটা উত্তর-পূর্বের দিকে বাঁক নেওয়ার পূর্বাভাস ছিল, তার থেকে বেশি উত্তরমুখী রয়েছে ঘূর্ণিঝড়। ফলে বাংলার বিপদ বেড়েছে।

রেড অ্যালার্ট জারি বাংলায়
দিঘা হয়ে সুন্দরবনের উপকূলে ঢোকার সময় আম্ফানের সর্বোচ্চ গতিবেগ দাঁড়াবে ঘণ্টায় ১৮৫ কিলোমিটার। বর্তমানে দিঘা থেকে ২৫০ কিলোমিটারও দূরত্ব নেই ঘূর্ণিঝড়ের। ঝড় সমুদ্রে সেভাবে শক্তিক্ষয়ও করেনি, ফলে মঙ্গলবার রাতে রেড অ্যালার্ট জারি করা করা হয়েছে রাজ্যে।

অপেক্ষার প্রহর গোনা শুরু
কখন আছড়ে পড়বে ঝড়। তা নিয়ে অপেক্ষার প্রহর গোনা শুরু হয়েছে। কখনও ঝড় বয়ে যাবে। বিপদের হাত থেকে রক্ষা পাবে বাংলা। তা নিয়ে প্রশাসন সমস্ত সতর্কতা মূলক ব্যবস্থাও নিয়েছে। উপকূলরক্ষী বাহিনী, বিপর্যয় মোকাবিলা বাহিনীকে নামানো হয়েছে। এনডিআরএফ নেমেছে রাজ্যের ১৯টি জায়গায়।

রাত বাড়লেই বিপদ আরও বাড়বে
এখন পরিস্থিতি যা ঘূ্র্ণিঝড় আছড়ে পড়তে সন্ধ্যা পেরিয়ে যাবে। রাত বাড়লেই বিপদ আরও বাড়বে। তাই বড়সড় পরীক্ষার মুখে দাঁড়িয়ে আছে বাংলা। সুন্দরবনের বাঁধও পরীক্ষায় সামনে। কেননা এদিন জোয়ার আসবে পৌনে নটা নাগাদ। তখন সমুদ্রের জলোচ্ছ্বাস আরও বাড়বে। নদীও টইটম্বুর থাকবে। সেই চ্যালেঞ্জ নিয়েই কাজ করতে হবে বিপর্যন মোকাবিলায়।

আয়লার দুঃসহ স্মৃতির মধ্য়েই আসচে আম্ফান
এখনও আয়লার দুঃসহ স্মৃতি মুছে ফেলতে পারেনি সুন্দরবন। মুছে ফেলতে পারেনি বাংলা। তারপর আরও বড় শক্তির ঝড় হয়ে বাংলার দিকে ধেয়ে আসছে আম্ফান। শুধু স্বস্তি এটুকুই যে সরাসরি পশ্চিমবঙ্গের মূল ভূখণ্ডে ঢুকবে না এই ঝড়। দিঘা থেকে উপকূল বরাবর সুন্দরবন হয়ে বাংলাদেশের হাতিয়া দ্বীপের দিকে এগোবে ঝড়।












Click it and Unblock the Notifications