Weather Update: অস্বস্তির মধ্যেও স্বস্তির খবর! বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের

সকাল থেকে তীব্র দাবদাহে পুড়ছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। এই অবস্থায় কার্যত চাতক পাখির মতো বৃষ্টির দিকে তাকিয়ে আম জনতা। কবে হবে স্বস্তির বৃষ্টি। তবে এতে খুব একটা আশার আলো দেখাতে পারছে না আলিপুর হাওয়া অফিস।

গরমে পুড়ছে বাংলা! কার্যত নাজেহাল অবস্থা বঙ্গবাসীর। সকাল থেকে তীব্র দাবদাহে পুড়ছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। এই অবস্থায় কার্যত চাতক পাখির মতো বৃষ্টির দিকে তাকিয়ে আম জনতা। কবে হবে স্বস্তির বৃষ্টি। তবে এতে খুব একটা আশার আলো দেখাতে পারছে না আলিপুর হাওয়া অফিস।

আবহাওয়াবিদদের মতে, আপাতত কয়েকদিন এমন অস্বস্তির মধ্যেই কাটাতে হবে বাংলার মানুষকে। বিশেষ করে দক্ষিণবঙ্গের অস্বস্তিকর গরম বজায় থাকবে বলেই পূর্বাভাস।

এক নজরে দক্ষিণবঙ্গ-

এক নজরে দক্ষিণবঙ্গ-

আলিপুর হাওয়া অফিসের তরফে পূর্বাভাস, সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী ৪-৫ দিন দিনের তাপমাত্রারও সেরকম কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে। শুক্রবার আসানসোলে রাজ্যের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০.১ ডিগ্রি সেলসিয়াস। শুধু তাই নয়, আগামী কয়েকদিন পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রি'র কাছাকাছি থাকবে বলে জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে। একই সঙ্গে কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে তাপমাত্রা ৩৫-৩৬ ডিগ্রির আশেপাশেই থাকবে।

বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

আপাতত প্রচন্ড গরমে পুড়বে বাংলা। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস। অন্তত আগামী ৪৮ ঘন্টায় দক্ষিণবঙ্গে পরিষ্কার আকাশ থাকবে। ফলে সকাল থেকেই অস্বস্তিকর গরম বজায় থাকবে। তবে বিকেলের ঝোড়ো হাওয়ায় খানিক স্বস্তি মিললেও মিলতে পারে কলকাতা ও সংলগ্ন অঞ্চলে। এমনটাই মনে করা হচ্ছে।

উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস

উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস

দক্ষিণবঙ্গের মানুষের জন্যে খারাপ খবর হলেও, উত্তরবঙ্গের মানুষের জন্যে স্বস্তির খবর। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ১১ এপ্রিল সোমবার সকালের মধ্যে উত্তরবঙ্গের হিমালয়ের পাদদেশ সংলগ্ন ৫ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি তিন জেলা অর্থাৎ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলার কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। তবে আগামী ৪-৫ দিন দিনের তাপমাত্রার সেরকম বড় কোনও পরিবর্তন হবে না বলে পূর্বাভাসে বলা হয়েছে। শুক্রবার হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে হাল্কা থেকে মাঝারি কুয়াশা দেখা গিয়েছে। খুব হাল্কা থেকে মাঝারি বৃষ্টিও হয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে।

দিল্লিতেও বাড়ছে গরম

দিল্লিতেও বাড়ছে গরম

আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আজ রবিবার সর্বোচ্চ তাপমাত্রা দিল্লির সর্বত্রই পেরিয়ে যেতে পারে ৪২ ডিগ্রি সেলসিয়াসে। শনিবার দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯.৯ ডিগ্রি সেলসিয়াস। গত ৮ এপ্রিল দিল্লির একাধিক আবহাওয়া কেন্দ্রে যে তাপমাত্রা রেকর্ড করা হয়ে, তা স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি। সফদরজং-এ ৪১.৬ ডিগ্রি সেলসিয়াস। সেখানে স্বাভাবিত হল ৩৪.৭ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ স্বাভাবিকের থেকে তাপমাত্রা ৭ ডিগ্রি বেশি রয়েছে। এছাড়াও পালাম, লোধি রোড, রিজ এবং আয়নদরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল যথাক্রমে ৪২, ৪১.৯, ৪২.৯, ৪২.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে যথাক্রমে ৭, ৮, ৮ এবং ৭ ডিগ্রি বেশি রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+