এবার আরব সাগরে বাসা বেঁধেছে ঘূর্ণিপাক, ‘নিসর্গ’ কি তবে এসে গেল! কী বলছে পূর্বাভাস
আম্ফান যেতে না যেতেই পরবর্তী ঘূর্ণিঝড়ের আগমন নিয়ে রটনা শুরু হয়েছিল। কিন্ত এবার সত্যিই ঘূর্ণিপাক তৈরি হল আরব সাগরে। তবে কি এবার ঘূর্ণিঝড় নিসর্গের ধেয়ে আসার পালা?
আম্ফান যেতে না যেতেই পরবর্তী ঘূর্ণিঝড়ের আগমন নিয়ে রটনা শুরু হয়েছিল। কিন্ত এবার সত্যিই ঘূর্ণিপাক তৈরি হল আরব সাগরে। তবে কি এবার ঘূর্ণিঝড় নিসর্গের ধেয়ে আসার পালা? সত্যিই নিসর্গ ধেয়ে আসবে কি না, তা স্পষ্ট হয়ে যাবে কয়েকদিনের মধ্যেই। তবে এই ঘূর্ণিপাক বর্ষা আঘমনে অন্তরায় হতে পারে, তা স্পষ্ট।

জোড়া নিম্নচাপ, নিসর্গের ভ্রুকুটি
আরব সাগরে বাসা বাঁধা নিম্নচাপ গভীর হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। আবহবিদরা এমন সম্ভাবনা একেবারে উড়িয়ে দিচ্ছে না। আবার একটাই নিম্নচাপ নয় আরব সাগরে তৈরি হয়েছে জোড়া নিম্নচাপ। এই জোড়া নিম্নচাপের ভ্রুকূটি আভাস দিচ্ছে দুর্যোগের। সেক্ষেত্রে ঘূর্ণিঝড় নিসর্গের রূপ নিতে পারে তা।

ঘূর্ণিপাকে পরিণত হলে বর্ষায় বিলম্ব
এই নিম্নচাপের জেরে অনিশ্চয়তার মেঘ দেখা দিয়েছে কেরলের বর্ষার আগমনে। ৫ জুনের পরে কেরলে প্রবেশ করে বর্ষা। এ বছর নির্দিষ্ট সময়ের আগে বর্ষা আসবে, এমনটা প্রায় নিশ্চিতই। শুধু নিম্নচাপ ঘূর্ণিপাকে পরিণত না হলেই, বর্ষায় বিলম্ব হবে না। ভারত আবহাওয়া অধিদফতর বা আইএমডি তা জানিয়ে দিয়েছে।

শক্তি বাড়ালেই ঘূর্ণিঝড় হয়ে পথচলা শুরু
আবহাওয়া দফতর জানিয়েছে, ৩১ মে আরব সাগরে ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। নিম্নচাপ গভীর নিম্নতাপে পরিণত হয়ে শক্তি সঞ্চয় করছে। তা আরও শক্তি বাড়ালেই ঘূর্ণিঝড় হয়ে পথচলা শুরু করবে, সেক্ষত্রে বর্ষার অগ্রগতিতে বিলম্ব হতে পারে। আবহাওয়ার পূর্বাভাসে স্পষ্ট আরব সাগরে একটি ঘূর্ণিঝড় বিকাশমান রয়েছে।

নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হলে নাম হবে নিসর্গ
আবহবিদরা জানিয়েছেন, এই ঘূর্ণিঝড় খুব শক্তিশালী হলে কয়েক দিনের বিলম্ব হতে পারে বর্ষার আগমনে। আর ঘূর্ণিঝড় শক্তিশালী হওয়ার অর্থ ভারত মহাসাগরীয় ট্রপিক্যাল ঝড় নিসর্গ নামে অভিহিত হবে ওই ঘূর্ণিপাক। বর্ষার মরসুমের পূর্বে এই ধরনের ঘূর্ণি একটি অনিশ্চয়তা তৈরি করবে বলেই অভিমত।

বঙ্গোপসাগরে সুপার সাইক্লোন আম্ফানের পর
সমুদ্রের মধ্যে বয়ে যাওয়া ঝড়গুলি ‘নিম্নচাপ' হিসাবে শুরু হয়। তারপর তা গভীর নিম্নচাপ এবং পরে ঘূর্ণিঝড়ের রূপ নেয়। বঙ্গোপসাগরে সুপার সাইক্লোন আম্ফানের পর এই উইকএন্ডে আরব সাগরে আরও একটি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। তবে এই ঝড়ের অভিমুখ ওমানের দিকে। অভিমুখ বদল না করলে বর্ষাকে প্রভাবিত করতে পারবে না।

ঘূর্ণিঝড় বায়ু যেভাবে রুখে দিয়েছিল বর্ষা
যদিও এই ধরনের নিম্নচাপগুলি বর্ষার আবির্ভাবের সময় তৈরি হয়। সাধারণত ভারতে বর্ষার আগমন এবং অগ্রগতিতে সহায়তা করে। আর তা যদি শক্তিশালী ঘূর্ণিঝড় পরিণত হয়, তখন বর্ষাকে বাধা দিতে পারে। গত বছর যে্মন, আরব সাগরে তৈরি ঘূর্ণিঝড় বায়ু ৮ জুন কেরালায় বর্ষা প্রবেশে বাধার সৃষ্টি করেছিল।












Click it and Unblock the Notifications