নিম্নচাপ পরিণত ঘূর্ণাবর্তে! মেঘের চাদর মুড়ি দিয়ে দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে বিক্ষিপ্তভাবে

মাত্র দুদিন আগে বর্ষার আগমন হয়েছে বাংলায়। শনিবার গোটা বাংলাজুড়ে বর্ষার আগমন বার্তা শোনা গিয়েছে। তবে ৪৮ ঘণ্টা যেতে না যেতেই নিম্নচাপ দূর্বল হয়ে পড়ল।

মাত্র দুদিন আগে বর্ষার আগমন হয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। শনিবার গোটা বাংলাজুড়ে বর্ষার আগমন বার্তা শোনা গিয়েছে। তবে ৪৮ ঘণ্টা যেতে না যেতেই নিম্নচাপ দূর্বল হয়ে পড়ল। নিম্নচাপ এখন দুর্বল হয়ে ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে। তার জেরে রাজ্যে বিক্ষিপ্তি বৃষ্টি চলবে। আপাতত অতি ভারী বৃষ্টির ভ্রুকূটি উধাও হয়ে গিয়েছে।

হালকা থেকে মাঝারি, বিক্ষিপ্ত বৃষ্টি

হালকা থেকে মাঝারি, বিক্ষিপ্ত বৃষ্টি

হাওয়া অফিস জানিয়েছে বাংলা ছাড়িয়ে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করেছে ঝাড়খণ্ড ও বিহারেও। নিম্নচাপ অক্ষরেখা বঙ্গোপসাগর থেকে বিস্তৃত রয়েছে বিহার পর্যন্ত। এই নিম্নচাপের জেরে আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি হবে। হালকা থেকে মাঝারি, বিক্ষিপ্ত বৃষ্টি হবে।

গত বছরের তুলনায় বৃষ্টি

গত বছরের তুলনায় বৃষ্টি

বাংলায় কয়েক বছরের তুলনায় এবার বর্ষা আগে এসেছে। এবং বর্ষা স্বাভাবিক নিয়মে চলবে। বিগত মরশুমে ২১ জুন কলকাতায় বর্ষা এসেছিল। সেই নিরিখে এবার বর্ষার আগমন ঘটেছে ৯ দিন আগে। গত বছর বর্ষা আসার দিনে কলকাতায় বৃষ্টি হয়েছিল ২.৯ মিলিমিটার। এ বছর বৃষ্টি হয়েছে ৩.৯ মিলিমিটার।

মৌসম ভবনের পূর্বাভাস

মৌসম ভবনের পূর্বাভাস

শনিবার বৃষ্টি হয়েছে ১২ মিলিমিটার। এবার আশাব্যাঞ্জক বৃষ্টি হয়েছে রাজ্যের পশ্চিমাঞ্চলে। মৌসম ভবনের পূর্বাভাস, এবার স্বাভাবিক বৃষ্টি হবে। স্বাভাবিক সময়ে বর্ষা আসবে। আবার যাবেও সঠিক সময়ে। সেই পূর্বভাসমতো বর্ষা শুরু হয়েছে। বৃষ্টি শুরু হয়েছে পশ্চিমবঙ্গে।

নিম্নচাপ দুর্বল হয়ে ঘূর্ণাবর্তে পরিণত

নিম্নচাপ দুর্বল হয়ে ঘূর্ণাবর্তে পরিণত

হাওয়া অফিসের পূর্বাভাস, নিম্নচাপ দুর্বল হয়ে পড়েছে। নিম্নচাপ দুর্বল হয়ে ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে। বর্তমানে তা অবস্থান করছে স্থলভাগের উপর। ক্রমেই তা মধ্য ভারতের দিকে সরে যাবে। আর একটি নিম্নচাপ বাংলার কাছ থেকে বিহার পর্যন্ত বিস্তৃত হবে। তাই দক্ষিণবঙ্গের বৃষ্টি চলবে বিক্ষিপ্ত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+