Weather Update: কেমন থাকতে চলেছে ভোটের শেষ দফা আর গণনার দিন? একনজরে বাংলার আবহাওয়ার পূর্বাভাস
Weather Update: বুধবারের পরে বৃহস্পতিবারেও দক্ষিণবঙ্গে গরম ও অস্বস্তির আবহাওয়া। তবে উত্তরবঙ্গের তিন জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি চলছে। দুই জেলায় চলছে ভারী বৃষ্টি। আবহাওয়া দফতর দিন দুই তিনের মধ্যে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জন্য বর্ষার আগমনের পূর্বাভাস দিলেও, দক্ষিণবঙ্গের জন্য তা দিতে পারেনি।
তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপপ্রবাহের কোনও পূর্বাভাস নেই। দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই আপাতত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

- উত্তরবঙ্গ আগামী সাত দিন
বৃহস্পতিবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, এদিনের বাকি সময় থেকে আগামী বুধবার পর্যন্ত সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর মধ্যে বৃহস্পতিবার ও শুক্রবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। দার্জিলিং ও কালিম্পং-এ ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
শনিবার, রবিবার ও সোমবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলার কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া রবিবার দক্ষিণ দিনাজপুরে ভারী ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
- দক্ষিণবঙ্গ আগামী সাত দিন
বৃহ্স্পতিবার বিকেলে দক্ষিণবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, এদিনের বাকি সময়ে কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমের কোথাও কোথাও হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে।
শুক্রবার ও শনিবার দক্ষিণবঙ্গের সবকটি জেলারই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। এর মধ্যে শনিবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে।
রবিবার সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি এবং ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। এরপর সোমবার থেকে বুধবার সবকটি জেলাতেই হাল্কা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
- কলকাতার আবহাওয়া
বৃহস্পতিবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Update) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। কোথাও কোথাও হাল্কা বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৪ ও ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
- তাপমাত্রা পরিবর্তন হবে না
আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দিন পাঁচেকে উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না।
উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা
| পশ্চিমবঙ্গের শহরের নাম | সর্বোচ্চ তাপমাত্রা(০c) | সর্বনিম্ন তাপমাত্রা(০c) |
| আসানসোল | (৩৯.৯) | ২৯.৪ (২৯.৩) |
| বহরমপুর | (৩৭.৪) | ২৮.৪ (২৭.৪) |
| বাঁকুড়া | (৩৯.২) | ২৭.৫ (২৭.১) |
| বর্ধমান | (৩৬) | ২৬.৪ (২৭) |
| কোচবিহার | (৩৩.৫) | ২৪.১ (২৩.২) |
| দার্জিলিং | (২৪.৮) | ১৬.৮ (১৬) |
| কালিম্পং | (২৭) | ২২.৫ (২৩.৫) |
| দিঘা | (৩৪.৪) | ২৯.৫ (২৯.৩) |
| কলকাতা | (৩৩.৩ ) | ৩০.২ (২৯.৪) |
| দমদম | ( ৩৫.৬) | ২৯.৭ (২৯.৪) |
| কৃষ্ণনগর | (৩৬.৬) | ২৮.২ (২৭.৬) |
| মালদহ | (৩৫.৯) | ২৯.৩ (২৯) |
| মেদিনীপুর | (৩৭.৪) | ২৯.৫ (২৯.১) |
| পুরুলিয়া | (৪৪.৩) | ২৮.১ (২৬.১) |
| পানাগড় | (৪০.৮) | ৩০.৮ (৩০.৬) |
| শ্রীনিকেতন | (৩৭.৮) | ২৮.৪ (২৮) |












Click it and Unblock the Notifications