Weather Update: সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি ছুঁই-ছুঁই! সন্ধেয় কলকাতায় কালবৈশাখীর দাপট

সকালে কিছুটা মেঘলা আকাশের পরে পশ্চিমের জেলাগুলিতে বেলা বৃদ্ধির পরে তাপমাত্রা বেড়েছে। সঙ্গে তপ্ত হয়েছে পঞ্চায়েতের মনোনয়ন জমার প্রক্রিয়া। এদিন রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে গিয়েছে ৪২ ডিগ্রির কাছে। তবে এদিনই আবহাওয়া দফতর জানিয়েছে (Weather Update) উত্তরবঙ্গের অধিকাংশ জায়গায় বর্ষা প্রবেশ করে গিয়েছে।

উত্তরবঙ্গে কোনও কোনও জায়গায় অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে (Weather Update) আলিপুর আবহাওয়া দফতর। কেননা সেখানে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করে গিয়েছে। আপাতত ওপরের পাঁচটি জেলায় ১৬ জুন পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

বর্ষার ছবি

অন্যদিকে আবহাওয়া দফতরের তাপপ্রবাহের সতর্কতার মধ্যে এদিন রাজ্যের পশ্চিমের কয়েকটি জেলায় সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যায় ৪২ ডিগ্রির কাছে। বাঁকুড়ায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০.৬ ডিগ্রি সেলসিয়াস। ঝাড়গ্রামে ৪১.৫, পুরুলিয়ায় ৪১.৬, মেদিনীপুরে ৩৯.১ এবং কলাইকুণ্ডায় ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে (Weather Update)।

আবহাওয়া দফতরের তরফে (Weather Update) ১৬ জুনের মধ্যে পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেছে। তবে কোনও কোনও জায়গায় যে বজ্রপাত-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি কিংবা ঝড় হতে পারে তাও জানিয়েছে।

বর্ষার ছবি

এদিন দক্ষিণবঙ্গের একটা বড় অংশে বিকেল এবং সন্ধের দিকে কালবৈশাখী বয়ে যায়। আবহাওয়া দফতরের তরফে পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, হুগলি, বাঁকুড়া, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, ঝাড়়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে ঝোড়ো হাওয়ার সঙ্গে হাল্কা বৃষ্টির বার্তা (Weather Update) দেওয়া হয়।

এদিন সন্ধেয় আবহাওয়া দফতরের তরফে (Weather Update) জানানো হয়েছে, বিকেল ৫.৪১ নাগাদ উত্তর-পশ্চিম দিকে থেকে আলিপুরের ওপর দিয়ে ঘন্টায় ৫৮ কিমি বেগে কালবৈশাখী বয়ে যায়। তবে এই ঝড়ে ক্ষয়ক্ষতির তেমন কোনও খবর পাওয়া যায়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+