Weather Update: বাংলার সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ছুঁই ছুঁই! সাত জেলায় ফের তাপপ্রবাহের সতর্কতা

Weather Update: বৃহস্পতিবার রাজ্যের অনেক জায়গাতেই গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তির আবহাওয়া রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী শুক্রবারেও এমনই পরিস্থিতি থাকতে পারে। তবে শনিবার ও রবিবার উত্তর দক্ষিণবঙ্গের অন্তত সাতটি জেলায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দফতরের তরফে একইসঙ্গে রবিবার অন্তত তিনটি জেলায় ভারী বৃষ্টি এবং এবং পনেরোটি জেলায় হাল্কা বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। ইতিমধ্যেই রাজ্যের একাধিক জেলার তাপমাত্রা ফের ৪০ ডিগ্রি ছুঁই ছুঁই। আগামী কয়েক দিনে এই তাপমাত্রা আরও বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে।

Weather Update

  • উত্তরবঙ্গ আগামী সাত দিন

বৃহস্পতিবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, এদিনের বাকি সময়ে এবং শুক্রবার ও শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারের কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলার আবহাওয়া শুকনো থাকবে।

এর মধ্যে জলপাইগুড়ি, আলিপুদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় এদিনের পাশাপাশি শুক্রবারেও গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তির আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। শনিবার উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলার কোথাও কোথাও তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে।

রবিবার, সোমবার ও মঙ্গলবার উত্তরবঙ্গের সবকটি জেলারই কোথাও না কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে কোথাও দমকা হাওয়া হতে পারে ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে, আবার কোথাও ৪০-৫০ কিমি বেগে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারের কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টিও হতে পারে। বুধবারেও সবকটি জেলায় হাল্কা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

  • দক্ষিণবঙ্গ আগামী সাত দিন

বৃহস্পতিবার বিকেলে দক্ষিণবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, এদিনের বাকি সময়ে পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূমের কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। এদিন পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমানে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তির আবহাওয়া রয়েছে।

শুক্রবার ও শনিবার সবকটি জেলার আবহাওয়াই শুকনো থাকতে চলেছে। শুক্রবার পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। শনিবার পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদের কোনও কোনও জায়গায় গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকতে পারে। আর তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে।

রবিবারও শনিবারের মতো পরিস্থিতি তৈরি হতে পারে উল্লিখিত জেলাগুলিতে। তবে বিকেলের দিকে পশ্চিমের জেলাগুলিতে হাল্কা বৃষ্টি হতে পারে। সোমবার ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে দমকা হাওয়া বয়ে যেতে পারে ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে।

  • কলকাতার আবহাওয়া

বৃহস্পতিবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Update) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৭ ও ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

  • তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস

আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী তিন দিনে তাপমাত্রা সর্বোচ্চ দুই থেকে চার ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।

উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

পশ্চিমবঙ্গের শহরের নাম সর্বোচ্চ তাপমাত্রা(০c) সর্বনিম্ন তাপমাত্রা(০c)
আসানসোল (৩৮.১) ২৭.৪ (২৬.৫)
বহরমপুর (৩৭.৪) ২৯.২ (২৮.২)
বাঁকুড়া (৩৮) ২৫.৬ (২৫)
বর্ধমান (৩৭) ২৬ (২৫.২)
কোচবিহার (৩৭.৯) ২৫.১ (২৫.৫)
দার্জিলিং (২২.৬) ১৪.৪ (১৪.৪)
কালিম্পং (২৫.৫) ১৯.৫ (২০.৫)
দিঘা (৩৫.৭) ২৮.৬ (২৭.২)
কলকাতা (৩৬.২) ২৯.২ (২৮.১)
দমদম (৩৬.৮) ২৮.৭ (২৭.৬)
কৃষ্ণনগর ---------- ২৭.৪
মালদহ (৩৮.৮) ২৮.৯ (২৭.২)
মেদিনীপুর ---------- ---------
পুরুলিয়া (৩৯.৩) ২৫.১ (২৪.১)
পানাগড় (৩৮.৭) ২৮.২ (২৬.৮)
শ্রীনিকেতন (৩৭.১) ২৫.৮ (২৫.৪)
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+