Weather Update: একদিকে সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ পেরিয়ে ৪৪-এর দিকে, অন্যদিকে ভারী বৃষ্টি! একনজরে বাংলার আবহাওয়া
উত্তরের কয়েকটি জেলা বাদ দিলে এদিন সকাল থেকে আকাশ পরিষ্কার। তবে এদিনের সর্বনিম্ন তাপমাত্রা জানান দিচ্ছে এদিন তাপমাত্রা ও আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে উঠতে পারে। তবে রবিবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া কিছুটা পরিবর্তন (Weather Update) আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
বৃহস্পতিবার সকালে দেওয়া আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, ১৬ জুন অর্থাৎ শুক্রবার সকালের মধ্যে দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারের কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় অতিভারী বৃষ্টির সম্ভাবনা। নিচের বাকি তিন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১৭ জুন শনিবার সকালের মধ্যে আবহাওয়া থাকতে পারে আগের দিনের মতোই। অর্থাৎ উল্লিখিত জেলাগুলির কোথাও ভারী কোথাও অতিভারী বৃষ্টি হতে পারে। আপাতত ১৮ জুন রবিবার পর্যন্ত এই আবহাওয়া চলতে পারে। জেলাগুলিতে আপাতত দিনের তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।
বৃহস্পতিবার সকালে দেওয়া আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ১৭ জুন অর্থাৎ শনিবার সকালের মধ্যে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান ও বীরভূমের কোনও কোনও জায়গায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে।
এছাড়াও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান ও বীরভূমের কোনও কোনও জায়গায় ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। বজ্রপাত-সহ হাল্কা বৃষ্টিও হতে পারে। তবে দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই দিনের তাপমাত্রার পরিবর্তনের তেমন কোনও সম্ভাবনা নেই।

এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বুধবারের তুলনায় আরও। ৩০.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। বুধবার যা ছিল ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৭ শতাংশ। আপেক্ষিক আর্দ্রতা সর্বনিম্ন ৪৬ শতাংশ।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (২৮)
বহরমপুর (২৯)
বাঁকুড়া (২৬.৬)
বর্ধমান (২৫)
কোচবিহার (২৫)
দার্জিলিং (১৫.৪)
কালিম্পং (১৮.৮)
দিঘা (২৬.৬)
কলকাতা (২৯.৬)
দমদম (২৯.৪)
কৃষ্ণনগর (২৭)
মালদহ (২৪.৯)
মেদিনীপুর (২৮.১)
শিলিগুড়ি (২৭.৬)
শ্রীনিকেতন (২৫.৮)
সুন্দরবন (২৩)
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস), ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (৪৩.৪)
বহরমপুর (৩৮)
বাঁকুড়া (৪৩)
বর্ধমান (৩৯)
কোচবিহার (৩২.৮)
দার্জিলিং (২১)
কালিম্পং (২৫)
দিঘা (৩৫.৫)
কলকাতা (৩৮.১)
দমদম (৩৫.৫)
কৃষ্ণনগর ( ৪০)
মালদহ (৩৭)
মেদিনীপুর (৪১)
শিলিগুড়ি (৩৪)
শ্রীনিকেতন (৪১.২)
সুন্দরবন (৩৪.৫)












Click it and Unblock the Notifications