Weather Update: সর্বোচ্চ তাপমাত্রা ৪৪ ডিগ্রি পেরোল, ৫ জেলায় বন্যা-ধসের সতর্কবার্তা! একনজরে বাংলার আবহাওয়া
শুক্রবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা (Weather Update) আরও বাড়ল। যা কার্যত এদিনের পরিস্থিতির কথা জানান দিয়ে দিচ্ছে। বৃহস্পতিবার রাজ্যের মধ্যে বাঁকুড়ার তাপমাত্রা ছিল সব থেকে বেশি। ৪৪.১ ডিগ্রি সেলসিয়াস। লক্ষ্মীবারে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি। অন্যদিকে কয়েকটি জেলায় বন্যা-ধসের সতর্কবার্তাও রয়েছে।
শুক্রবার সকালে দেওয়া আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, ১৭ জুন অর্থাৎ শনিবার সকালের মধ্যে আলিপুরদুয়ারে অতিভারী বৃষ্টির সম্ভাবনা। এছাড়া দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহারের কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নিচের তিন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১৮ জুন রবিবার সকালের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারের কোনও কোনও জায়গায় অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যে কারণে এই জেলাগুলির নিচু এলাকা প্লাবিত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া দফতর।
শুক্রবার সকালে দেওয়া আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ১৮ জুন অর্থাৎ রবিবার সকালের মধ্যে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান ও বীরভূমের কোনও কোনও জায়গায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গের পশ্চিমাংশের উল্লিখিত জেলাগুলিকে বাদ দিয়ে বাকি জেলাগুলিতে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। পাশাপাশি বিকেল কিংবা সন্ধের দিকে অনেক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গেও রবিবারের পর থেকে তাপমাত্রা ১-২ ডিগ্রি হ্রাস পেতে পারে।

এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বৃহস্পতিবারের তুলনায় আরও বেড়েছে। ৩১. ২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। বৃহস্পতিবার যা ছিল ৩০.৭ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯০ শতাংশ। আপেক্ষিক আর্দ্রতা সর্বনিম্ন ৫৫ শতাংশ।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (৩০.৬)
বহরমপুর (২৮.৬)
বাঁকুড়া (২৯)
বর্ধমান (২৬.৮)
কোচবিহার (২৩.১)
দার্জিলিং (১৬.২)
কালিম্পং (১৯.৬)
দিঘা (২৮.৪)
কলকাতা (৩০.৭)
দমদম (৩০.৭)
কৃষ্ণনগর (২৮)
মালদহ (২৮.৭)
মেদিনীপুর (২৯.১)
শিলিগুড়ি (২৪.৮)
শ্রীনিকেতন (২৭.৬)
সুন্দরবন (২৯)
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের (Weather Update) সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস), ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (৪৩.৯)
বহরমপুর (৩৮.৬)
বাঁকুড়া (৪৪.১)
বর্ধমান (৪১)
কোচবিহার (২৮.৮)
দার্জিলিং (২২.৬)
কালিম্পং (২৫)
দিঘা (৩৮.২)
কলকাতা (৩৮.৩)
দমদম (৩৯)
কৃষ্ণনগর ( ৪০.২)
মালদহ (৪০.৮)
মেদিনীপুর (৪১.৭)
শিলিগুড়ি
শ্রীনিকেতন (৪৩.৫)
সুন্দরবন (৩৫.৫)












Click it and Unblock the Notifications