Weather Update: ৫ জেলায় অতিভারী আর ৮ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস! একনজরে বাংলার আবহাওয়া

সকাল থেকে আপাতত দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টি নেই। যে কারণে কিছুটা অস্বস্তির আবহাওয়া (Weather Update)। অন্যদিকে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় চলছে অতিভারী বৃষ্টি। উত্তরবঙ্গে তাপমাত্রার পরিবর্তনের পূর্বাভাস না থাকলেও দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে দেওয়া আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, ৩০ জুন শুক্রবার সকালের মধ্যে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১ জুলাই শনিবার সকালের মধ্যেও এই পাঁচ জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

rain

শুক্রবার সকালের মধ্যে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস থাকলেও সারা দিনে এই তিন জেলায় বৃষ্টির পরিমাণ কমবে। অন্যদিকে শনিবার উত্তরবঙ্গ জুড়েই বৃষ্টির পরিমাণ কমবে। তবে রবিবার থেকে ওপরের পাঁচ জেলায় ফের ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

বৃহস্পতিবার বিকেলে দেওয়া আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, ৩০ জুন শুক্রবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে বজ্রপাত-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তবে শুক্রবারের পরে দক্ষিণবঙ্গেও বৃষ্টির পরিমাণ কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

rain

আগামী ২৪ ঘন্টার কলকাতার আবহাওয়ার পূর্বাভাসে (Weather Update) বলা হয়েছে, আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। কয়েক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩০ ও ২৬ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৮ শতাংশ এবং সর্বনিম্ন ৯২ শতাংশ।

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১ জুলাই শনিবার সকালে মধ্যে উত্তর ২৪ পরগনা, মুর্শিদাবাদ ও নদিয়ায় ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আগামী ২৪ ঘন্টায় তাপমাত্রার পরিবর্তনের পূর্বাভাস না থাকলেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পরবর্তী ৩-৪ দিনে তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।

rain

আবহাওয়া দফতর (Weather Update) জানিয়েছে আগামী দিন দুয়েকের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দেশের মধ্যে বাকি থাকা হরিয়ানা, পঞ্জাব এবং রাজস্থানের বাকি অংশে পৌঁছে যবে। এছাড়াও পূর্ব-পশ্চিম একটি অক্ষরেখা রাজস্থান থেকে উত্তর মধ্য প্রদেশের নিম্নচাপ এলাকা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে পূর্ব দিকে নাগাল্যান্ড পর্যন্ত বিস্তৃত রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+