Weather update: রবিবার থেকেই আবহাওয়া বদল, ৪ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা
Weather update: রবিবার থেকেই আবহাওয়া বদল, ৪ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা
রবিবার থেকেই বদলে যাবে আবহাওয়া। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বাড়বে বর্ষণ। ৪ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। তবে কলকাতাকে তুষ্ট থাকতে হবে ২ এক পশলা বৃষ্টিতেই। শহরের আবহাওয়ার তেমন পরিবর্তন দেখা যাবে না বলেই মনে করছে আলিপুর আবহাওয়া দফতর।

৪ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা
দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি মেটার আশা। সুখবর শুনিয়েছে হাওয়া অফিস। রবিবার থেকেই দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দফতর। এই চার জেলার মধ্যে রয়েছে কলকাতা সংলগ্ন দুই জেলা। উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনা। এছাড়া পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর এই দুই জেলাতে ভারী থেকে ভারী
বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। তবে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই ২৪ পরগনায়। তুলনামূলক কম বৃষ্টি হবে দুই মেদিনীপুরে। সকাল থেেকই দুই মেদিনীপুরের আবহাওয়া বদল হতে শুরু করেছে। দুই ২৪ পরগনাতেও শুরু হয়েছে বৃষ্টি।

কলকাতায় কেমন থাকবে আবহাওয়া
দক্ষিণবঙ্গের ৪ জেলা ভারী বৃষ্টির সতর্কতা জারি হলেও কলকাতাবাসীর জন্য সুখবর নেই। ভরা শ্রাবণেও দু-এক পশলা বৃষ্টিতেই সন্তুষ্ট থাকতে হবে শহরবাসীকে। সেকারণে শহরের তাপমাত্রারও বিশেষ হেরফের হবে না। শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। বাতাসে আপেক্ষিক আদ্রতা বেশি থাকায় অস্বস্তিকর গরম অনুভূত থাকবে। দক্ষিণবঙ্গের অন্যন্য জেলাগুলিতেও তেমন বর্ষণের সম্ভাবনা নেই। কাজেই তাপমাত্রার তেমন হেরফের হবে না।

৫০ শতাংশ বৃষ্টির ঘাটতি
জুন মাসের ৪০ শতাংশ বৃষ্টির ঘাতটি বেড়ে জুলাই মাসে ৫০ শতাংশে পৌঁছে গিয়েছে। বর্ষার দাক্ষিণ্য থেকে এখনও বঞ্চিত দক্ষিণবঙ্গ। তাতে বিপুল চাষের ক্ষতি হয়েছে। বিশেষ করে ধান চাষে বিপুল ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। এখনও একাধিক জেলায় চাষ করতে পারছেন না। কিন্তু আবহাওয়া দফতর কোনও আশার কথা শোনাতে পারছে না। কারণ দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ু প্রবেশ করলেও বর্ষা তেমন ভাবে সক্রিয় হয়ে উঠতে পারছে না।

উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া
উত্তরবঙ্গের আবহাওয়ার বিশেষ কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। উত্তরবঙ্গে দুই জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া অন্যান্য জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে তাপমাত্রার বিশেষ হেরফের হবে না।
এবার প্রথম থেকেই উত্তরবঙ্গের সব জেলা বর্ষার দাক্ষিণ্য পেয়েছে। উল্টে অতিবর্ষণে ভেসেছে উত্তরবঙ্গ।












Click it and Unblock the Notifications