Weather Update: দুই-তিন জেলায় ভারী বৃষ্টির সঙ্গে বাংলার কোথায় কোথায় টানা বৃষ্টি, একনজরে পূর্বাভাস

Weather Update: উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমেছে। আর দক্ষিণবঙ্গে গরম ও আর্দ্রতাজনিত পরিস্থিতি। বৃহস্পতিবার গভীর রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত হওয়া বৃষ্টিতে ওইদিনের জন্য দক্ষিণবঙ্গে তাপমাত্রা গড়ে চার থেকে পাঁচ ডিগ্রি কমে যায়। কিন্তু এদিন সকালে তাপমাত্রা ফের বৃদ্ধি পেয়েছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, মৌসুমী অক্ষরেখা এদিনের জন্য স্বাভাবিক অবস্থানে থাকলেও, রবিবার থেকে তা দক্ষিণ দিকে সরে যেতে পারে। মৌসুমী অক্ষরেখা রাজ্যে আসানসোলের ওওপর দিয়ে দক্ষিণ-পূর্বে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

weather

আবহাওয়া দফতর আরও জানিয়েছে, একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে ঝাড়খণ্ড এবং সংলগ্ন এলাকার ওপরে। এছাড়া আরও কটি অবস্থান করছে মধ্য অসম এবং সংলগ্ন এলাকার ওপরে।

উত্তরবঙ্গে আগামী সাত দিন
শনিবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, আগামী সাতদিন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

এদিনের বাকি সময়ে দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুরের কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে।

রবিবার ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। এছাড়া দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহে বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে। সোমবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। ওইদিন বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে।

দক্ষিণবঙ্গ আগামী সাত দিন
শনিবার বিকেলে দক্ষিণবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, আগামী সাতদিন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

এদিনের বাকি সময়ে বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া,হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে। আপাতত আগামী পাঁচ দিন কোনও জেলাতেই ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।

কলকাতার আবহাওয়া
শনিবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Update) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় সাধারণভাবে মেঘলা আকাশ। হাল্কা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের পূর্বাভাস রয়েছে বিকেল কিংবা সন্ধের দিকে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩২ ও ২৭ ডিগ্রি সেলসিয়াস।


উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

কলকাতা ২৭ ( ২৩.৭)
দমদম ২৬.৮ (২৩.৬)
দিঘা ২৬.৯ (২৭.৯)
মেদিনীপুর ২৬.৭ (২৫)
কৃষ্ণনগর ২৮.২ (২৮)
বাঁকুড়া ২৫.৭ (২৪.১)
শ্রীনিকেতন ২৫.৬ (২৪.৪)
বহরমপুর ২৫.২ (২৫)
বর্ধমান ২৪ (২৪)
পানাগড় ২৮.৮ (২৭)
আসানসোল ২৬.৩ (২৪.৮)
পুরুলিয়া ২২.১ (২২.১)
দার্জিলিং ১৬.৫ ( ১৭.২)
কালিম্পং ২২.৫ (২০.৮)
কোচবিহার ২৬.১ (২৫.১)
মালদহ ২৭.১ (২৫.৪)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

কলকাতা (২৮.৪)
দমদম (২৯.৮)
দিঘা (২৯.৮)
মেদিনীপুর (২৯.৪)
কৃষ্ণনগর (৩১.৪)
বাঁকুড়া (২৯.৮)
শ্রীনিকেতন (৩০.৮)
বহরমপুর (৩৩.৪)
বর্ধমান (৩১)
পানাগড় (৩২.৫)
আসানসোল (৩০.৫)
পুরুলিয়া (৩১.৭)
দার্জিলিং (১৯.৮)
কালিম্পং (২৩.৫)
কোচবিহার (৩০.২)
মালদহ (৩২.৩)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+