West Bengal Weather Update: দ্রুত বদলে যাবে আবহাওয়া, ধেয়ে আসছে আরও বড় 'বিপদ'

West Bengal Weather Update: দুর্গাপুজোর আর ২০ দিনও বাকি নেই। এর মধ্যেই ভয়াবহ হয়ে উঠেছে বাংলার বন্যা পরিস্থিতি। কার্যত বিপদসীমার উপর দিয়ে বইছে দক্ষিণবঙ্গের একাধিক নদীর জল। আর এর মধ্যেই উদ্বেগের খবর দিচ্ছে আলিপুরআবহাওয়া দফতর। আবহাওয়াবিদদের পূর্বাভাস, বাংলার আকাশে ফের একবার দুর্যোগের মেঘ তৈরি হতে পারে।

সেই মতো আগামীকাল রবিবার থেকেই আবহাওয়ায় বড় বদল (West Bengal Weather Update) দেখা যেতে পারে বলে আভাস আলিপুর হাওয়া অফিসের। ফলে ফের একবার বিপদের আশঙ্কা?

West Bengal Weather Update

গত সপ্তাহ জুড়ে প্রবল বৃষ্টির সাক্ষী থেকেছে দক্ষিণবঙ্গের জেলাগুলি। বৃষ্টি হয়েছে কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতেও। গত ৪৮ ঘণ্টায় কিছুটা হলেও বদল ঘটে আবহাওয়ায়। রোদ ঝলমল আবহাওয়া দেখা যায় সর্বত্র। তবে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তি বাড়বে বলে পূর্বাভাস।

যদিও আগামীকাল রবিবার থেকেই আবহাওয়ার বদল ঘটতে পারে বলে মনে করা হচ্ছে। রবিবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির আশঙ্কার কথা জানানো হয়েছে।

আবহাওয়াবিদদের পূর্বাভা, আজ শনিবার ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। আর এই ঘুর্নাবর্ত সোমবার নিম্নচাপ তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা। আপাতভাবে নিম্নচাপ কোন অভিমুখে যায় এবং তার জেরে বাংলায় কতটা বৃষ্টি হয় সেটাই দেখার।

শুধু তাই নয়, নিম্নচাপের আশঙ্কা রয়েছে বঙ্গোপসাগরে। উত্তর আন্দামান সাগরে শনিবার তৈরি হবে ঘূর্ণাবর্ত। এই ঘুর্নাবর্ত ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হবে সোমবার। উত্তর পশ্চিম এবং মধ্য বঙ্গোপসাগরে এই নিম্নচাপ তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে বলে আলিপুর হাওয়া অফিস।

আর এর জেরেই রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। বিক্ষিপ্তভাবে দু'এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে উপকূল এবং ওডিশা সংলগ্ন জেলা গুলিতে। আগামীকাল রবিবার অর্থাৎ বাইশে সেপ্টেম্বর সহ বৃষ্টির সম্ভাবনা কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে।

অন্যদিকে সোমবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা হুগলি, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতে। সামনেই দুর্গাপুজো। একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি সর্বত্র। আর শেষবেলায় ফের বাংলায় বৃষ্টির পূর্বাভাসে চিন্তার ভাঁজ ফেলেছে পুজো উদ্যোক্তাদের কপালে।

শুধু তাই নয়, নতুন করে বৃষ্টির পূর্বাভাস চিন্তায় প্রশাসনের আধিকারিকরাও। ধীরে ধীরে বন্যার জল নামতে শুরু করেছে। এই অবস্থায় ফের একবার বৃষ্টি হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে আশঙ্কা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+