Weather Update: পাঁচ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা! একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস
ভোর রাত থেকে যে বৃষ্টি শুরু হয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে তা দুপুর গড়িয়ে বিকেলেও চলছে। আবহাওয়া দফতর জানিয়েছে (Weather Update) এই পরিস্থিতি চলতে থাকবে।
সোমবার বিকেলে দেওয়া আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, ২৭ জুন মঙ্গলবার সকালের মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২৮ জুন বুধবার সকালের মধ্যে আবহাওয়া একই থাকবে। তবে ২৮ জুন আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এই সময়ের মধ্যে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা (Weather Update) রয়েছে। আপাতত উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার তেমন কোনও পরিবর্তনেরও সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
সোমবার বিকেলে দেওয়া আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস, ২৭ জুন মঙ্গলবার সকালের মধ্যে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২৮ জুন বুধবার সকালের মধ্যে ঝাড়গ্রাম বাদ দিয়ে উল্লিখিত জেলাগুলির আবহাওয়া একই থাকবে।
এই সময়ের মধ্যে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে এই সময়ের মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার পরিবর্তনের তেমন কোনও পূর্বাভাস নেই।

আবহাওয়া দফতর সোমবার বিকেলে জানিয়েছে (Weather Update) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ সাধারণভাবে মেঘলা থাকার সম্ভাবনা । কোথাও কোথাও কয়েক পশলা বৃষ্টি কিংবা বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ২৯ ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি এই মুহূর্তে ইন্টেরিওর ওড়িশা এবং সংলগ্ন ঝাড়খণ্ড এবং উত্তর ছত্তিশগড়ের ওপরে অবস্থান করছে। যা আরও উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে উত্তর মধ্যপ্রদেশের ওপরে যাবে আগামী দুদিনে (Weather Update)।

দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু এদিন জম্মু-কাশ্মীর ও লাদাখের বাকি অংশে পৌঁছে গিয়েছে উত্তরের দিকে। আগামী দিন দুয়েকের মধ্যে গুজরাত, রাজস্থানের আরও অংশ এবং হরিয়ানা ও পঞ্জাবের বাকি অংশে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু পৌঁছে যাবে।












Click it and Unblock the Notifications