Weather Update: নিম্নচাপের প্রভাবে কি ভারী বৃষ্টি? একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস
Weather Update: বৃষ্টি চলছে টানা কলকাতা-সহ আশপাশের কয়েকটি জেলা ছাড়াও পশ্চিমের কয়েকটি জেলায়। যেখানে বৃষ্টি নেই, সেখানে সকাল থেকে আকাশ মেঘলা। সর্বনিম্ন তাপমাত্রা রবিবার থেকে কিছুটা কমেছে। তবে বঙ্গোসাগরে তৈরি নিম্নচাপ নিয়ে বার্তাও দিয়েছে হাওয়া অফিস (Weather Update)।
সোমবার সকালে দেওয়া আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২৭ জুন মঙ্গলবার সকালের মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে সবকটি জেলারই কোথাও না কোথাও বজ্রপাত-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে । আপাতত তাপমাত্রার পরিবর্তন না হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২৮ জুন বুধবার সকালের মধ্যে আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
সোমবর সকালে দেওয়া আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস, পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২৭ জুন মঙ্গলবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়ার কোনও কোনও জায়গায়।

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২৮ জুন বুধবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গ জুড়েই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আপাতত দিনের তাপমাত্রার বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই বলে পূর্বাভাসে বলা হয়েছে। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের প্রভাব দু-একটি জেলা বাদে বাংলায় তেমনভাবে পড়ছে না বলেও জানানো হয়েছে।
আবহাওয়া দফতর সোমবার সকালে (Weather Update) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ সাধারণভাবে মেঘলা থাকার সম্ভাবনা । কোথাও কোথাও কয়েক পশলা বৃষ্টি কিংবা বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩১ ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রবিবারের তুলনায় কমেছে। ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। রবিবার যা ছিল ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৮ শতাংশ। আপেক্ষিক আর্দ্রতা সর্বনিম্ন ৭৯ শতাংশ।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (২৭.২)
বহরমপুর (২৭.৬)
বাঁকুড়া (২৬.৪)
বর্ধমান (২৪.৮)
কোচবিহার (২৭.৫)
দার্জিলিং (১৭)
কালিম্পং (১৯.৩)
দিঘা (২৫.৯)
কলকাতা (২৭.৬)
দমদম (২৭.৪)
কৃষ্ণনগর (২৭.৮)
মালদহ (২৭.৬)
মেদিনীপুর (২৭.১)
শিলিগুড়ি (২৮.৬)
শ্রীনিকেতন (২৬.৪)
সুন্দরবন (২৬)
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের (Weather Update) সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস), ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (৩৩)
বহরমপুর (৩৪.৮)
বাঁকুড়া (৩৩.২)
বর্ধমান (৩৩)
কোচবিহার (৩৪.৯)
দার্জিলিং (২১.২)
কালিম্পং (২৬)
দিঘা (৩৫.৩)
কলকাতা (৩১.১)
দমদম (৩২.৫)
কৃষ্ণনগর ( ৩২.৬)
মালদহ (৩৫.৩)
মেদিনীপুর (৩৩.৫)
শিলিগুড়ি (৩৬.৮)
শ্রীনিকেতন (৩২.৯)
সুন্দরবন (৩২)












Click it and Unblock the Notifications