Weather Update: চার জেলায় ভারী বৃষ্টি, ১৫ জেলায় বজ্রপাত-সহ ঝড়ের সতর্কবার্তা! একনজরে বাংলার আবহাওয়া
Weather Update: রবিবারেও রাজ্যের বিভিন্ন জায়গায় গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তির পরিস্থিতি। তবে সোমবার থেকে বুধবারের মধ্যে আপাতত স্বস্তির বার্তা দিয়েছে আবহাওয়া দফতর। তার মধ্যেও ঝড়ের কারণ সতর্কতা জারি করা হয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, এই মুহূর্তে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সন্নিহিত এলাকার ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। আরেকটি ঘূর্ণাবর্ত অবস্থন করছে উত্তর-পূর্ব অসম এবং সংলগ্ন এলাকার ওপরে।

- উত্তরবঙ্গ আগামী সাত দিন
রবিবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, এদিনের বাকি সময়ে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুরের কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি দুই জেলা দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলার কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। সঙ্গে কোথাও ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে আবার কোথাও ৪০-৫০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে।
সোমবার ও মঙ্গলবার উত্তরবঙ্গের সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর মধ্যে ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে। আর সোমবারেও দার্জিলিং ও কালিম্পংকে বাদ দিয়ে বাকি সব জেলায় গরম ও আর্দ্রতাজনিত পরিস্থিতি থাকতে পারে। তবে মঙ্গলবার তেমন কিছু থাকবে না।
বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার সবকটি জেলাতেই হাল্কা বৃষ্টি হতে পারে। শনিবার ওপরের পাঁচটি জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও নিচের তিন জেলার আবহাওয়া শুকনো থাকবে।
- দক্ষিণবঙ্গ আগামী সাত দিন
রবিবার বিকেলে দক্ষিণবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, এদিনের বাকি সময়ে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলিতে হাল্কা বৃষ্টির সম্ভাবনা।
সোমবার, মঙ্গলবার ও বুধবার দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার ও শুক্রবার হাল্কা বৃষ্টি এবং শনিবার ফের হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর।
এর মধ্যে সোমবার দক্ষিণবঙ্গের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ ঘন্টায় ৫০-৬০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। যে কারণে আবহাওয়া দফতরের তরফে কমলা সতর্কতা জারি করা হয়েছে। বাকি দিনগুলিতে কোথাও ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে আবার কোথাও ৪০-৫০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে।
- কলকাতার আবহাওয়া
রবিবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Update) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকবে। বিকেল কিংবা সন্ধের দিকে বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৬ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
- তাপমাত্রার পরিবর্তন হবে না
আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না।
উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা(ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
| পশ্চিমবঙ্গের শহরের নাম | সর্বোচ্চ তাপমাত্রা(০c) | সর্বনিম্ন তাপমাত্রা(০c) |
| আসানসোল | (৩৫.৫) | ২৮.৬ (২৯.৩) |
| বহরমপুর | (৩৬.৬) | ২৮.৪ (২৮.২) |
| বাঁকুড়া | (৩৪.৮) | ২৭.১ (২৬.৭) |
| বর্ধমান | (৩৬) | ২৭ (২৫.৮) |
| কোচবিহার | (৩৭.৬) | ২৫.২ (২৫.৬) |
| দার্জিলিং | (২৩.৪) | ১৪ (১৬) |
| কালিম্পং | (২৩.৫) | ১৮.৫ (২২) |
| দিঘা | (৩৫.৯) | ২৯ (২৮.৮) |
| কলকাতা | (৩৭.৪) | ২৮.৫ (২৯.৫) |
| দমদম | (৩৯.৬) | ২৭.২ (২৯.৬) |
| কৃষ্ণনগর | (৩৭.২) | ২৮.২ (২৮) |
| মালদহ | (৩৬.৯) | ২৬.৫ (২৯.৪) |
| মেদিনীপুর | ------- | --------------- |
| পুরুলিয়া | (৩৫.৩) | ২৫.১ (২৫.১) |
| পানাগড় | (৩৭.৩) | ২৯.৯ (২৮.৮) |
| শ্রীনিকেতন | (৩৭) | ২৭.৮ (২৭) |












Click it and Unblock the Notifications