Weather Update: শনিবার আবহাওয়ায় বড় বদল, একনজরে বাংলার জেলাগুলির পূর্বাভাস

Weather Update: সকাল থেকে মেঘলা আকাশ থাকলেও বৃষ্টি তেমন হয়নি। আবহাওয়া দফতর জানিয়েছে, এদিনের বাকি সময়ে উত্তরবঙ্গের চার জেলায় এবং দক্ষিণবঙ্গের তিন জেলায় ভারী বৃষ্টি হতে পারে।

আবহাওয়া দফতর আরও জানিয়েছে, এই মুহূর্তে উত্তর বাংলাদেশ ও সংলগ্ন ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। যা আগামী ৪৮ ঘন্টায় পশ্চিমবঙ্গের ওপরে আসতে পারে। অন্যদিকে আগামী ২৪ অগাস্ট নাগাদ উত্তর বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের।

weather

উত্তরবঙ্গে আগামী সাত দিন
বৃহস্পতিবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, আগামী সাতদিন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার বাকি সময়ে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও মালদহ জেলায় ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলায় বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে।

শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং-এ। সঙ্গে বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলায়। মধ্যে শনিবারের জন্য আপাতত ভারী বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের কোনও পূর্বাভাস নেই। রবিবার দার্জিলিং ও কালিম্পং-এ ভারী বৃষ্টি হতে পারে।

দক্ষিণবঙ্গ আগামী সাত দিন
বৃহস্পতিবার বিকেলে দক্ষিণবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, আগামী সাতদিন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

বৃহস্পতিবার বাকি সময়ে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে সবকটি জেলাতেই বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে। শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা জেলায়। সঙ্গে বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে।

শনিবার ভারী বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে। রবিবার ভারী বৃষ্টি হতে পারে হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায়।

কলকাতার আবহাওয়া
বৃহস্পতিবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Update) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় সাধারণভাবে মেঘলা আকাশ। দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩২ ও ২৭ ডিগ্রি সেলসিয়াস।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

কলকাতা ২৬.২ (২৭.৩)
দমদম ২৬.৫ (২৬.৬)
মেদিনীপুর ২৭.১ (২৬)
দিঘা ২৭.৩ (২৭.৩)
কৃষ্ণনগর ২৭ (২৮.৯)
বাঁকুড়া ২৫.২ (২৫.১)
শ্রীনিকেতন ২৬.৪ (২৪.৫)
বহরমপুর ২৬ (২৬.৪)
বর্ধমান ২৬ (২৫)
পানাগড় ২৫.৫ (২৭)
আসানসোল ২৫.১ (২৫.৪)
পুরুলিয়া ২৩.১ (২৪.৫)
মালদহ ২৭.১ (২৬.৫)
দার্জিলিং ১৬.৬ (১৫.৪)
কোচবিহার ২৭.১ (২৫.৬)
কালিম্পং ২১.৫ (২০.৮)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

কলকাতা (৩২.২)
দমদম (৩৩.৮)
মেদিনীপুর (৩৪.৩)
দিঘা (৩৪.৯)
কৃষ্ণনগর (৩২.৬)
বাঁকুড়া (৩৪.৬)
শ্রীনিকেতন (৩৪.১)
বহরমপুর (৩৪)
বর্ধমান (৩৫)
পানাগড় (৩৫.৬)
আসানসোল (৩৪.৫)
পুরুলিয়া (৩৫.৩)
মালদহ (৩১.১)
দার্জিলিং (২৩.৮)
কোচবিহার (৩৩.৩)
কালিম্পং (২৪.৫)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+