Weather Update: দশ জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস, তিন জেলায় লাল সতর্কতা! একনজরে বাংলার আবহাওয়া

Weather Update: সকাল থেকে কলকাতা ও আশপাশের এলাকার আকাশ মেঘলা। আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন ওড়িশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলের ওপরে যে নিম্নচাপটি ছিল তা দুর্বল হয়ে পড়েছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস, এদিন উত্তর ও দক্ষিণ মিলিয়ে দশ জেলায় ভারী বৃষ্টি হতে পারে। তিন জেলায় হতে পারে প্রবল বৃষ্টি। সঙ্গে মেঘলা আকাশে মেঘের গর্জন শোনা যাবে। তবে সোমবার থেকে এই বৃষ্টিপাতের পরিমাণ হ্রাস পাবে।

Rain

  • উত্তরবঙ্গে আগামী সাত দিন

রবিবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, আগামী সাতদিন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এদিনের বাকি সময়ে দার্জিলিং জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে প্রবল বৃষ্টির পূর্বাভাসে লাল সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া কালিম্পং ও কোচবিহারের কোনও কোনও জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। যে কারণে কমলা সতর্কবার্তা জারি করা হয়েছ। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এদিন সবকটি জেলাতেই বজ্রবিদ্যুতেরও সতর্কতা জারি করা হয়েছে।

সোমবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। যে কারণে কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। দার্জিলিং ও কালিম্পং-এ ভারী বৃষ্টি হতে পারে। বুধবারও জেলাগুলিতে একই পরিস্থিতি তৈরি হতে পারে। মধ্যে মঙ্গলবার ও বৃহস্পতিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

  • দক্ষিণবঙ্গ আগামী সাত দিন

রবিবার বিকেলে দক্ষিণবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, আগামী সাতদিন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

রবিবার দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে। এরপর সোমবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার আপাতত কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। বুধবার ভারী বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও নদিয়ায়।

  • কলকাতার আবহাওয়া

রবিবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Update) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। সমগ্র কলকাতা জুড়েই এক দু-পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে এদিন। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩১ ও ২৭ ডিগ্রি সেলসিয়াস।

  • তাপমাত্রার পরিবর্তন হবে না

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির সর্বোচ্চ তাপমাত্রায় তেমন কোনও পরিবর্তন হবে না।

উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

পশ্চিমবঙ্গের শহরের নাম সর্বোচ্চ তাপমাত্রা(০c) সর্বনিম্ন তাপমাত্রা(০c)
আসানসোল (৩৫.২) ২৫.৯ (২৭.৪)
বহরমপুর (৩৪) ২৭ (২৭.৬)
বাঁকুড়া (৩৪.৩) ২৫ (২৬.৩)
বর্ধমান (৩৫) ২৬ (২৬.৪)
কোচবিহার (৩৩.৩) ২৬.৬ (২৬.৪)
দার্জিলিং (২০.৮) ২১ (২০.৩)
কালিম্পং (২৫.৫) ১৭ (১৭.৬)
দিঘা (৩৫.১) ২৫.৫ (২৮.৫)
কলকাতা (৩১.৬) ২৭(২৭.২)
দমদম (৩৩.৬) ২৭.৬ (২৭.৩)
কৃষ্ণনগর (৩৩ ) ২৮ ( ২৭.৮)
মালদহ (৩৫.৪) ২৭.৮ (২৮)
মেদিনীপুর (৩৩.৪) ২৭.৩ (২৮.১)
পুরুলিয়া (৩৩.৩) ২৪.১ (২৫.১)
পানাগড় (৩৭) ২৬ (২৮.৯)
শ্রীনিকেতন (৩৪) ২৫.৬ (২৬.৯)
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+