Weather Update: ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তর ও দক্ষিণবঙ্গের আট জেলায়! একনজরে সপ্তাহ শেষের আবহাওয়ার বড় আপডেট
Weather Update: ঘূর্ণাবর্তের আগের অবস্থানের বদল হয়েছে। পশ্চিম ঝাড়খণ্ড ও সংলগ্ন এলাকার ওপরে থাকা ঘূর্ণাবর্ত থেকে আপাতত নিম্নচাপ তৈরির সম্ভাবনা নেই। তবে মৌসুমী অক্ষরেখা রাঁচি, বালেশ্বর হয়ে দক্ষিণ-পূর্বে বঙ্গোপসাগরের দিকে গিয়েছে। এছাড়াও উত্তর-পূর্ব অসমের ওপরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে।
তবে পশ্চিমবঙ্গের ওপরে এই মুহূর্তে কোনও সিস্টেম নেই। মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণে উত্তরবঙ্গের কয়েকটি জেলার সঙ্গে দক্ষিণবঙ্গের গুটি কয়েক জেলায় ভারী বৃষ্টি হচ্ছে। গত ২৪ ঘন্টায় জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বৃষ্টি হয়েছে।

- উত্তরবঙ্গে আগামী সাত দিন
বৃহস্পতিবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, আগামী সাতদিন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবারের বাকি সময়ে জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। দার্জিলিং, ও কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়া উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলায় বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে।
শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি,কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। শনিবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে। এছাড়াও আগামী কয়েক দিনের মধ্যে আবহাওয়ার তেমন বড় কোনও পূর্বাভাস নেই।
- দক্ষিণবঙ্গ আগামী সাত দিন
বৃহস্পতিবার বিকেলে দক্ষিণবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, আগামী সাতদিন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
বৃহস্পতিবার বাকি সময়ে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়া জেলায়। এই তিন জেলার সঙ্গে বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে কলকাতা, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে।
শুক্রবার আপাতত ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায়। শনিবার ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান ও বীরভূমে।
- কলকাতার আবহাওয়া
বৃহস্পতিবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Update) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় সাধারণভাবে মেঘলা আকাশ। বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩১ ও ২৭ ডিগ্রি সেলসিয়াস।
উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
| পশ্চিমবঙ্গের শহরের নাম | সর্বোচ্চ তাপমাত্রা(০c) | সর্বনিম্ন তাপমাত্রা(০c) |
| আসানসোল | (৩১.৫) | ২৫.৮ (২৫.৪) |
| বহরমপুর | (৩৩.৬) | ২৭ (২৭.৪) |
| বাঁকুড়া | (৩১.৬) | ২৫.৫ (২৫.৭) |
| বর্ধমান | (৩২) | ২৫ (২৩) |
| কোচবিহার | (৩৪.১) | ২৬.৬ (২৬.৬) |
| দার্জিলিং | (২১) | ১৬.৫ (১৬.৪) |
| কালিম্পং | (২৫) | ২১.৮ (১৯.৮) |
| দিঘা | (২৯.৮) | ২৬.৬ (২৬.১) |
| কলকাতা | (৩১.৪) | ২৭ (২৭.৩) |
| দমদম | (৩২.২) | ২৭.২ (২৬.৬ ) |
| কৃষ্ণনগর | (৩২.৮) | ২৬ (২৫.৪) |
| মালদহ | (৩৩.৮) | (২৭ ) |
| মেদিনীপুর | (৩১.৭) | ২৬.৭ (২৬.৫) |
| পুরুলিয়া | (৩৩.৩) | ২৩.৭ (২৩.১) |
| পানাগড় | (৩৩.৭) | ২৭.৮ (২৮ ) |
| শ্রীনিকেতন | (৩৩.২) | ২৫.৪ (২৫.৬) |












Click it and Unblock the Notifications