Weather Update: জেলায় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, তাপমাত্রা কমবে পাঁচ ডিগ্রি! একনজরে বাংলার আবহাওয়া

Weather Update: গত দুই দিনে তাপমাত্রা কমেছে বেশ কিছুটা। আগামী চার থেকে পাঁচ দিনে সর্বোচ্চ তাপমাত্রা আরও পাঁচ ডিগ্রি হ্রাস পেতে পারে। এমনটাই পূর্বাভাস আবহাওয়া দফতরের। আবহাওয়া দফতরের তরফে এই সময়ের মধ্যে কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

আবহাওয়া দফতর আরও জানিয়েছে, উত্তর ও দক্ষিণবঙ্গের গুটি কয়েক জেলায় রবিবারের মধ্যে তাপপ্রবাহ কিংবা গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি কমতে চলেছে।

Weather Update

  • উত্তরবঙ্গ আগামী সাত দিন

শনিবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, এদিনের বাকি সময়ে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারের কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি (সঙ্গে ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে দমকা হাওয়াও বয়ে যেতে পার) এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহে হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকতে পারে।

রবিবার উত্তরবঙ্গের সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সবকটি জেলাতেই রয়েছে কালবৈশাখীর পূর্বাভাস। তবে এর মধ্যে দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকতে পারে।

এরপর সোমবার থেকে শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গের সবকটি জেলায় হাল্কা থেকে মাধারি বৃষ্টি এবং দমকা হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।

  • দক্ষিণবঙ্গ আগামী সাত দিন

শনিবার বিকেলে দক্ষিণবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, এদিনের বাকি সময়ে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান ও বীরভূমে তাপপ্রবাহের কমলা সতর্কতা রয়েছে। গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকতে চলেছে হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায়। আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন বিকেল থেকে সন্ধের দিকে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ার কোথাও কোথাও হাল্কা বৃষ্টি হতে পারে।

রবিবার ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান জেলায় তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। এছাড়া গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকতে পারে হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া জেলায়। বিকেলের দিকে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ার কোথাও কোথাও। এই জেলাগুলিতে ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়ার পূর্বাভাসও দেওয়া হয়েছে। এছাড়া হাল্কা বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমানের কোথাও কোথাও।

আপাতত সোমবার থেকে শুক্রবার সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সঙ্গে কোথাও ঘন্টায় ৩০-৪০ আবার কোথাও ঘন্টায় ৫০-৬০ কিমি বেগে দমকা হাওয়ার পূর্বাভাসও দেওয়া হয়েছে। এর মধ্যে সোমবারের জন্য উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় ঝড়বৃষ্টির কারণে .কমলা সতর্কতা জারি করা হয়েছে। বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আপাতত মঙ্গলবারের জন্য এই সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলার জন্য।

  • কলকাতার আবহাওয়া

শনিবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Update) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ বিকেলের দিকে আংশিক মেঘলা থাকতে পারে। গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তির সঙ্গে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৮ ও ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

  • তাপমাত্রা কমবে অনেকটাই

আগামী দুই দিনে উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন না হলেও, তারপরের তিন দিনে তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।

  • উপকূলে জারি সতর্কবার্তা

ছয় মে থেকে আট মে-র মধ্যে উপকূল এলাকায় দমকা হাওয়ার বেগ থাকতে পারে ঘন্টায় ৪৫-৫৫ কিমি। যে কারণে সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা। আবহাওয়া দফতরের তরফে মৎস্যজীবীদের কাছে ওই তিন দিনের জন্য সতর্কবার্তা জারি করে বলা হয়েছে, তাঁরা যেন ই সময় সমুদ্রে মাছ ধরতে না যান।

উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

পশ্চিমবঙ্গের শহরের নাম সর্বোচ্চ তাপমাত্রা(০c) সর্বনিম্ন তাপমাত্রা(০c)
আসানসোল (৪০.৬) ২৬.১ (২৩.৭)
বহরমপুর (৩৮.৬) ২৭.৬ ( ২৮)
বাঁকুড়া (৪১.৩) ২৫ (২৩.৬)
বর্ধমান (৪১.৫) ২৬ (২৫.৬)
কোচবিহার (৩৫.২) ২১.৯ (১৮.৭)
দার্জিলিং (২৪) ১২.৮ (১৪)
কালিম্পং (২৬) ১৮.৩ (১৯)
দিঘা (৩৭.৮) ২৮.৪ (২৬.৭)
কলকাতা (৩৯.২) ২৯.১ (২৯.৫)
দমদম (৩৯.৩) ২৯.১ (২৮.৮)
কৃষ্ণনগর (৪১) ২৮.৪ (২৮.৬)
মালদহ (৩৯.৪) ২৪.৯ (২৪.৬)
মেদিনীপুর (৪১.৫) ২৭.৬ (২৫.৭)
পুরুলিয়া (৪২.৫) ২৩.১ (২৭.১)
পানাগড় (৪২.৫) ২৬.৬ (২২.৬)
শ্রীনিকেতন (৩৯.৬) ২৫.২ (২০.৬)
সুন্দরবন
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+