Weather Update: নিম্নচাপের কারণে বাংলার পাঁচ জেলায় ভারী বৃষ্টি! উপকূল এলাকাতেও জারি সতর্কতা

Weather Update: রাত থেকে মাঝে-মধ্যে যে বৃষ্টি চলছে, তা রবিবার সারাটা দিনই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় চলছে। রবিবার দক্ষিণবঙ্গের কোনও জেলায় ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস না থাকলেও, সোমবার পাঁচ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি এখন সুস্পষ্ট নিম্নচাপ রূপে ওড়িশা এবং সংলগ্ন এলাকার ওপরে অবস্থান করছে এবং তার অভিমুখ রয়েছে উত্তর-পশ্চিম দিকে। এদিনই তা ছত্তিশগড় অতিক্রম করবে এবং শক্তি হারাবে।

Rain

  • উত্তরবঙ্গে আগামী সাত দিন

রবিবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, আগামী সাতদিন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। রবিবারের বাকি সময়ে জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়া সবকটি জেলাতেই বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

সোমবার আপাতত ভারী বৃষ্টির পূর্বাভাস কোথাও নেই, সবকটি জেলাতেই বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে। মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবারের জন্য আপাতত তেমন কোনও পূর্বাভাস দেয়নি আবহাওয়া দফতর।

  • দক্ষিণবঙ্গ আগামী সাত দিন

রবিবার বিকেলে দক্ষিণবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, আগামী সাতদিন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

এদিনের বাকি সময়ে আপাতত কোনও জেলাতেই ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তবে সবকটি জেলায় বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে। সোমবার সবকটি জেলাতেই বজ্রবিদ্যুতের পূর্বাভাসের সঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া ও বাঁকুড়ায়। মঙ্গলবার ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা এবং পূর্ব বর্ধমান জেলায়।

  • কলকাতার আবহাওয়া

রবিবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Update) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় সাধারণভাবে মেঘলা আকাশ। হাল্কা থেকে মাঝারি বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩২ ও ২৭ ডিগ্রি সেলসিয়াস।

  • কলকাতা ও হলদিয়া বন্দরে সতর্কতা

উত্তর বঙ্গোপসাগরে ঝোড়ো হাওয়ার বেগ ঘন্টায় ৪৫ কিমির বেশি হওয়ায় রাজ্যের মৎস্যজীবীদের ২৩ জুলাই পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। অন্যদিকে সোমবার রাত পর্যন্ত সমুদ্রের ঢেউ ২.৪ থেকে ২.৬ মিটার হতে পারে, যে কারণে সাগরদ্বীপে সতর্কতামূলক সিগন্যাল ওয়ান দেখাতে বলা হয়েছে।

উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

পশ্চিমবঙ্গের শহরের নাম সর্বোচ্চ তাপমাত্রা(০c) সর্বনিম্ন তাপমাত্রা(০c)
আসানসোল (৩৩.৬) ২৬.৩ (২৬.৯)
বহরমপুর (৩৪.৪) ২৭ (২৭.৬)
বাঁকুড়া (৩১.৪) ২৫.৪ (২৫.৯)
বর্ধমান (৩৩) ২৬ (২৬)
কোচবিহার (৩৩.৮) ২৮ (২৭.৯)
দার্জিলিং (২২) ১৭ (১৭.৮)
কালিম্পং (২৩.৫) ২২.৫ (২২.৫)
দিঘা (৩৩.৯) ২৬.৮ (২৬.৭)
কলকাতা (৩৩.১) ২৭.৮ (২৭.৬)
দমদম (৩৩.৮) ২৭.৬ (২৭.২)
কৃষ্ণনগর (৩৩) ২৭.৪ (২৭.৮)
মালদহ (৩৪.৮) ২৮.৩ (২৮)
মেদিনীপুর (৩৩) ২৭.৩ (২৭.৩)
পুরুলিয়া (৩০.৩) ২৩.১ (২৫.১ )
পানাগড় (৩৪.৮) ২৮.৫ (২৮.৫)
শ্রীনিকেতন (৩২.৯) ২৫.৮ (২৬.৭)
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+