Weather Update: পূর্বাভাস মেলালো হাওয়া অফিস, সন্ধ্যা নামতেই বড় বদল আবহাওয়ায়! কতক্ষণ চলবে ঝড়-বৃষ্টি
Weather Update: পূর্বাভাস মিলিয়ে দিল আলিপুর হাওয়া অফিস। সন্ধ্যা নামতেই স্বস্তির বৃষ্টি। সঙ্গে ঝোড়ো হাওয়া। কোথাও কোথাও ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড় বয়ে গিয়েছে বলেও জানা গিয়েছে। কলকাতা-সহ দক্ষিণ বঙ্গের প্রায় সব জেলাতেই সোমবার সন্ধ্যায় প্রবল ঝড়-বৃষ্টি হয়েছে। এমনকি স্বস্তির বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। ঝোড়ো হাওয়া এবং প্রবল বৃষ্টিপাতে এক ধাক্কায় অনেকটাই কমল তাপমাত্রা।
গত কয়েকদিন ধরে প্রবল দাবদাহে পুড়ছিল গোটা বাংলা। নজিরবিহীন ভাবে ৪৩ ডিগ্রিতে পৌঁছে যায় শহরের তাপমাত্রা। জেলার তাপমাত্রা কোথায় ৪৪ তো আবার কোথাও ৪৫ ডিগ্রি। এর সঙ্গেই প্রবল তাপপ্রবাহের সতর্কতা জারি ছিল। এই অবস্থায় মানুষ চাতক পাখির মতো বৃষ্টির অপেক্ষা করছিল।

এই অবস্থায় শনিবারই আশার কথা শোনায় আলিপুর যাওয়া অফিস। এমনকি আজ সোমবার সকালেও পূর্বাবাসে বৃষ্টির কথা জানান আবহাওয়া বিজ্ঞানীরা। আবহাওয়া দফতর জানিয়েছে, একটি ঘূর্ণাবর্ত দক্ষিণ ঝাড়খণ্ড এবং সংলগ্ন এলাকার ওপরে অবস্থান করছে। একটি অক্ষরেখা ঝাড়খণ্ডের ঘূর্ণাবর্ত এলাকার মধ্যে দিয়ে পশ্চিমে মধ্যপ্রদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে।
এই পরিস্থিতিতে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প ঢুকছে স্থলভাগের ওপরে। যে কারণে এদিন থেকে দমকা হাওয়া ও কালবৈশাাখীর পূর্বাভাস দেওয়া হয়েছে। বিকেলের পর থেকেই আবহাওয়ার বড় বদল হবে বলে জানানো হয়।
মিলে গেল সেই পূর্বাভাস। সন্ধ্যা নামতেই প্রবল ঝড়-বৃষ্টি। কয়েক ঘণ্টা হতে চলল এমন পরিস্থিতি জারি রয়েছে। একেবারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টী পড়ছে। কলকাতা ও শহরতলিতেও। সল্টলেক, বাগুইআটি, নিউটাউন ও বিমানবন্দর চত্বরে ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়েছে। পাশাপাশি পুরুলিয়া, বাঁকুড়া, থেকে শুরু করে হাওড়া, হুগলি, নদিয়া-সহ একাধিক জায়গায় মুশলধারে বৃষ্টি হল সোমবার বিকেল থেকে। নদিয়ার চাপড়া ও আশপাশের এলাকায় একপ্রস্থ শিলাবৃষ্টিও হয়েছে বলে জানা গিয়েছে।
প্রবল বৃষ্টির জেরে কিছুটা সমস্যার মধ্যে পড়েন অফিস ফেরত যাত্রীরা। অনেকেই ভিজতে ভিজতে বাড়ি ফিরছেন, দেখা গিয়েছে। শহরের ট্র্যাফিকও কিছুটা স্লথ গতিতে এগোচ্ছে। জানা যাচ্ছে, বেশ কয়েকটি রাস্তায় জল জমে গিয়েছে। ফলে কিছুটা সমস্যার মধ্যে পড়তে হচ্ছে মানুষকে।
-
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট












Click it and Unblock the Notifications