Weather Update: ঘূর্ণাবর্তের উপস্থিতির সঙ্গে দমকা হাওয়ার সতর্কবার্তা! বাংলার আট জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস
Weather Update: সকাল থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় মাঝে মধ্যে হাল্কা বৃষ্টি হয়েছে। তবে তাও বেশিক্ষণ স্থায়ী হয়নি। আবহাওয়া দফতর জানিয়েছে, ঝাড়খণ্ডের ওপরে থাকা ঘূর্ণাবর্তটি এখন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের ওপরে অবস্থান করছে।
অন্যদিকে মৌসুমী অক্ষরেখা শ্রীগঙ্গানগর, জয়পুর, গোয়ালিয়র, সিদ্দি, রাঁচি ক্যানিং হয়ে পূর্ব-দক্ষিণ-পূর্ব দিকে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে গিয়েছে।

- উত্তরবঙ্গে আগামী সাত দিন
বৃহস্পতিবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, আগামী সাতদিন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবারের বাকি সময়ে ভারী বৃষ্টিপাত কিংবা বজ্রবিদ্যুতের কোনও পূর্বাভাস নেই। শুক্রবারেও থাকবে একই পরিস্থিতি।
শনিবার দার্জিলিং ও কালিম্পং-এ ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। রবিবার ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে। সোমবার ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে।
- দক্ষিণবঙ্গ আগামী সাত দিন
বৃহস্পতিবার বিকেলে দক্ষিণবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, আগামী সাতদিন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
বৃহস্পতিবারের বাকি সময়ে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়া জেলায়।
- কলকাতার আবহাওয়া
বৃহস্পতিবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Update) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় সাধারণভাবে মেঘলা আকাশ। দুই এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩১ ও ২৭ ডিগ্রি সেলসিয়াস।
- আবহাওয়া দফতরের সতর্কবার্তা
আবহাওয়া দফতরের সতর্কবার্তায় বলা হয়েছে, উত্তর ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে আগামী ৪৮ ঘন্টায় দমকা হাওয়ার বেগ থাকতে পারে সর্বোচ্চ ঘন্টায় ৬০ কিমি। যে কারণে মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে।
উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
| পশ্চিমবঙ্গের শহরের নাম | সর্বোচ্চ তাপমাত্রা(০c) | সর্বনিম্ন তাপমাত্রা(০c) |
| আসানসোল | (৩৩) | ২৬.২ (২৬.৫) |
| বহরমপুর | (৩৪.৪) | ২৮ (২৭.৮) |
| বাঁকুড়া | (৩২.৮) | ২৫.৪ (২৪.৭) |
| বর্ধমান | (৩৩) | ২৫.৪ (২৫.৮) |
| কোচবিহার | (৩৩.৭) | ২৭.৬ (২৭.৭) |
| দার্জিলিং | (২২.৪) | ১৭.৬ (১৭.২) |
| কালিম্পং | (২৫.৮) | ২১.৩ (২২.৫) |
| দিঘা | (৩১.৭) | ২৬.৬ (২৭) |
| কলকাতা | (৩১.৫) | ২৮.৫ (২৭.৩) |
| দমদম | (৩৩.৬) | ২৮ (২৭.৫) |
| কৃষ্ণনগর | (৩২) | ২৭.৮ (২৭.৬) |
| মালদহ | (৩৪.৩) | ২৮.৫ (২৮.৩) |
| মেদিনীপুর | (৩৩.৮) | ২৭ (২৭) |
| পুরুলিয়া | (৩০.৩) | ২৩.১ (২৪.১) |
| পানাগড় | (৩৫.৫) | ২৮.২ (২৮.৪) |
| শ্রীনিকেতন | (৩২.৪) | ২৬.২ (২৬.৪) |












Click it and Unblock the Notifications