Weather Update: তিন দিনে বড় বদল হতে চলেছে আবহাওয়ায়! একনজরে বাংলার জেলাগুলির পূর্বাভাস
Weather Update: রাজ্যের প্রায় সর্বত্রই সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা কমেছে। অন্যদিকে পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে। দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে নয়ের নিচে। আবহাওয়া দফতরের তরফে তাপমাত্রা আরও নামার পূর্বাভাস দেওয়া হয়েছে।
বুধবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather Update) পূর্বাভাস অনুযায়ী, বুধবার বাকি সময়ের জন্য দার্জিলিং ও কালিম্পং-এ বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। এই সময় বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে।

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ বৃহস্পতিবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ওই দিন সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী তিন দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস হ্রাসের পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে তারপরের দুদিনে তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে।
বুধবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, বুধবার বাকি সময়ের জন্য এবং বৃহস্পতিবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী তিন দিনে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। তবে তারপরের দুদিনে তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা নামবে তুলনামূলক একটু বেশিই।
বুধবার বিকেলে আবহাওয়া দফতর ( West Bengal Weather Update) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টার জন্য কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ পরিষ্কার থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৯ ও ১৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি।
উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা, ব্রাকেটে গত দিনের তাপমাত্রা
| পশ্চিমবঙ্গের শহরের নাম | সর্বোচ্চ তাপমাত্রা(০c) | সর্বনিম্ন তাপমাত্রা(০c) |
| আসানসোল | ২৮.৫ | ১৮ (১৭.৬) |
| বহরমপুর | ৩০ | ১৮.৬ |
| বাঁকুড়া | ২৮.৮ | ১৬.৯ (১৬.৭) |
| বর্ধমান | ২৮.৬ | ১৮ ( ১৮) |
| কোচবিহার | ২৯.৩ | ১৭ (১৭) |
| দার্জিলিং | ১৫.৬ | ৮.৮ (৯.৬) |
| কালিম্পং | ১৮ | ১৫ (১৪.৫) |
| দিঘা | ৩০.৪ | ১৯.১ (২১) |
| কলকাতা | ২৮.৬ | ২০.১ (২২.২) |
| দমদম | ২৯ | ২০.৩ (২৩) |
| কৃষ্ণনগর | ৩০ | ১৯.৬ (১৯.৮) |
| মালদহ | ২৭.৪ | ২০.২ (২১.১) |
| মেদিনীপুর | ২৯ | ১৮.৬ (২০.১) |
| পুরুলিয়া | ২৮.৩ | (১৫.১) |
| শিলিগুড়ি | ৩০ | ১৬ (১৬) |
| শ্রীনিকেতন | ২৭.৮ | ১৬.২ (১৭.৪) |
| সুন্দরবন | ২৯ | ২০ (১৯) |












Click it and Unblock the Notifications