Weather update: শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, আগামীকাল থেকেই দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বড় বদল

Weather update: শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, আগামীকাল থেকেই দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বড় বদল

বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ ক্রমশ শক্তিবাড়াচ্ছে। তার জেরে আগামীকাল েথকেই দুই বঙ্গের আবহাওয়ার পরিবর্তন শুরু হয়ে যাবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলা গুলিতে বাড়বে বৃষ্টি। শনিবার থেকেই বঙ্গোপসাগরে নিম্নচাপের শক্তি বাড়তে শুরু করবে এমনই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। তার জেরে কিছুটা হলেও মিটবে বৃষ্টির ঘাটতি।

শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ

শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ

ফের বঙ্গোপসাগরে ঘনীভূত হতে শুরু করেছে নিম্নচাপ। শনিবার সেটা আরো শক্তি বাড়াবে বলে জানিয়েছেন আবহাওয়া বিদরা। তাঁরা জানিয়েছেন নিম্নচাপের কারণেই দুই বঙ্গে বর্ষণ বাড়বে। তাতে আশার আলো দেখছেন চাষীরা। কারণ বর্ষার ঘাটতির কারণে চাষের বিপুল ক্ষতি হতে শুরু করেছিল। সেটা হয়তো কিছুটা হলেও মিটবে।
আবহাওয়ার পূর্বাভাসে কিছুটা আশা দেখছেন চাষিরা। শনিবার সেটা শক্তি বাড়িয়ে ঘূর্ণাবর্তে পরিণত হবে বলে মনে করছে হাওয়া অফিস।

ভারী বর্ষণের পূর্বাভাস

ভারী বর্ষণের পূর্বাভাস

রবিবার থেকে আবহাওয়ার পরিবর্তনের পূর্বাভাস দেওয়া হয়েছে। নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে। তার জেরে দুই বঙ্গের বর্ষণের দাপট বাড়বে। শনিবার রাজ্যের বেশিরভাগ জেলতেই হাল্কা বর্ষণ হবে। উপকূলের জেলা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে দক্ষিণবঙ্গে জেলাগুলিতে তাপমাত্রার বিশেষ বদল হবে না বলেই জািনয়েছে হাওয়া অফিস। তবে বাতাসে জলীয় বাষ্পের আধিক্য থাকায় অস্বস্তি বাড়বে।

কলকাতায় কেমন থাকবে আবহাওয়া

কলকাতায় কেমন থাকবে আবহাওয়া

শনিবার সকাল থেকে শহরে আকাশ রোদ ঝলমলে। মেঘের খুব একটা দেখা মিলছে না। অস্বস্তিকর গরম বজায় রয়েছে শহরে। হালকা বর্ষণের পূর্বাভাস রয়েছে। শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯৫ শতাংশ থাকবে। শনিবারে আবহাওয়ার হালকা বর্ষণ রয়েছে বলে জািনয়েছে আবহাওয়া দফতর। কলকাতার আকাশ দিনভর মেঘলা থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

উত্তরবঙ্গের আবহাওয়া দফতর?

উত্তরবঙ্গের আবহাওয়া দফতর?

উত্তরবঙ্গেও আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। ঘূর্ণাবর্তের কারণেই বর্ষণ হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। শনি এবং রবিবার উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি তিন জেলাতে অপেক্ষাকৃত বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে দিনের তাপমাত্রা অপেক্ষাকৃত বেশি থাকবে। রবিবার থেকে উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+