West Bengal Weather Update: শুক্রবারও বৃষ্টির পূর্বাভাস...সঙ্গে আবার তুষারপাতের ইঙ্গিতও! এ কেমন আবহাওয়া বাংলায়

West Bengal Weather Update: ভরা বসন্তে বৃষ্টিতে ভিজল কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। যার ফলে এক ধাক্কায় কিছুটা হলেও কমল তাপমাত্রা। একটা ঠান্ডা শিহরণ শরীরে লাগছে। এই পরিস্থিতি আগামী রবিবার পর্যন্ত থাকবে বলে পূর্বাভাস আলিপুর হাওয়া অফিসের। আবহাওয়াবিদরা বলছেন, বর্তমানে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ থেকে তেলেঙ্গানা পর্যন্ত একটি শক্তিশালী অক্ষরেখা বিস্তৃত আছে।

একই সঙ্গে জোড়া ঘূর্ণাবর্তের ফলেই বাংলায় ভরা বসন্তে এহেন ঝড়-বৃষ্টি বলেই জানাচ্ছে হাওয়া অফিস। এমন পরিস্থিতি কতদিন চলবে? এক নজরে দেখে নেওয়া যাক দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া? রইল West Bengal Weather Update-

West Bengal Weather Update

West Bengal Weather Update: দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস

আজ শুক্রবার সকাল থেকে আকাশ মেঘলা। সন্ধ্যার দিকে একেবারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানাচ্ছে হাওয়া অফিস। বিশেষ করে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বীরভূম এবং মুর্শিদাবাদ সহ বেশ কয়েকটি জেলায় বৃষ্টি হতে পারে। এছাড়াও বাকি সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলেও জানানো হয়েছে। কয়েকটি জেলায় শিলাবৃষ্টি হতে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে কিছুটা হলেও আজ শুক্রবার থেকে পরিস্থিতির উন্নতি হতে পারে। ফলে বৃষ্টি কিছুটা হলেও কমতে পারে বলে ইঙ্গিত হাওয়া অফিসের (West Bengal Weather Update) ।

এWest Bengal Weather Update: এক নজরে কলকাতার আবহাওয়া?

শুক্রবার সকাল থেকে একই ভাবে মেঘলা আকাশ থাকলে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কলকাতায় রোদের দেখা মিলবে বলে জানাচ্ছে হাওয়া অফিস (West Bengal Weather Update) । একই ছবি দেখা যাবে হাওড়া এবং দুই ২৪ পরগণাতেও। বিক্ষিপ্ত ভাবে কলকাতা এবং সংলগ্ন এলাকায় বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। বৃহস্পতিবার কলকাতা এবং শহরতলিতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। আজ শুক্রবারও এমনটাই তাপমাত্রা থাকবে বলে পূর্বাভাস।

West Bengal Weather Update: বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গেও

শুধু দক্ষিণবঙ্গের জেলাগুলিতেই নয়, বৃষ্টির পূর্বাভাস (West Bengal Weather Update) দেওয়া হয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলাতেও। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। অন্যদিকে তুষারপাতের পূর্বাভাসও দিচ্ছে হাওয়া অফিস। পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘন্টায় দার্জিলিংয়ের উপরিভাগে তুষারপাত হওয়ার জোর সম্ভাবনা আছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+