West Bengal Weather Update: হালকা বৃষ্টির পূর্বাভাস! ফের 'খেলা' ঘুরছে বাংলায়? কী বলছে হাওয়া অফিস
West Bengal Weather Update: বৃহস্পতিবারের সকাল একেবারে ঘন কুয়াশায় ঢাকা ছিল! এক ধাক্কায় কলকাতা এবং সংলগ্ন এলাকার দৃশ্যমানতা অনেকটাই নেমে যায়। যার ফলে কার্যত সাময়িক ভাবে থমকে যায় দমদম বিমানবন্দরের বিমান ওঠা নামা। ট্রেন কিংবা সড়ক পরিবহনের ক্ষেত্রেও চ্যালেঞ্জের মুখে পড়তে হয়।
কুয়াশা থাকলেও তেমনটা ঠান্ডা মোটেই ছিল। আজ শুক্রবারও আবহাওয়ার তেমন বদল ঘটবে না বলেই জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস। তবে বাংলায় শীত ফের একবার ঘুরে দাঁড়াবে বলেও ইঙ্গিত আবহাওয়াবিদদের (West Bengal Weather Update) ।

West Bengal Weather Update: কেমন থাকবে দক্ষিণবঙ্গের তাপমাত্রা
বাংলায় শীতের কাঁটা পশ্চিমী ঝঞ্ঝা। দফায় দফায় তৈরি ঝঞ্ঝার ফলে এবার এখনও পর্যন্ত সে ভাবে শীত বাংলায় খেলা দেখাতে পারেনি। মাঝে কয়েকদিন এক ধাক্কায় তাপমাত্রা পায় ১৩ ডিগ্রির কাছাকাছি নেমে গেলেও ফের একবার বাড়ত শুরু করেছে। বাঁধা পাচ্ছে উত্তরের হাওয়া।
যার ফলে প্রায় ১৬ ডিগ্রির কাছাকাছি পৌঁছে গিয়েছে সর্বনিম্ন তাপমাত্রা। তবে আগামী ২৪ ঘণ্টায় পশ্চিমী ঝঞ্ঝা কাটতে চলেছে বলেই পূর্বাভাস আলিপুর হাওয়া অফিসের। আর কেটে গেলেই আগামী রবিবার থেকেই ফের একবার বাংলায় ঠান্ডা পড়বে বলে পূর্বাভাস।
অন্যদিকে ঠান্ডা কম থাকলেও আগামী ২৪ ঘণ্টায় বাংলায় কুয়াশার দাপট থাকবে। বিসেষ করে হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়াতে ঘন কুয়াশার দাপট থাকবে বলেই পূর্বাভাস।
West Bengal Weather Update: এক নজরে কলকাতায় প্রভাব
পশ্চিমী ঝঞ্ঝার ফলে কলকাতাতেও তাপমাত্রা বেড়েছে। বৃহস্পতিবার কলকাতা এবং আশেপাশের এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকে থেকে ২ ডিগ্রি বেশি ছিল। আজ শুক্রবার আরও একটি তাপমাত্রা বাড়তে পারে। অর্থাৎ ১৭ ডিগ্রির কাছাকাছি থাকতে পারে বলেই পূর্বাভাস হাওয়া অফিসের। ফলে বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই একটা গরম্ন পরিস্থিতি তৈরি হতে পারে। অন্যদিকে কলকাতা, হাওড়া এবং আশেপাশের এলাকায় কুয়াশার পূর্বাভাসও দেওয়া হয়েছে।
West Bengal Weather Update: হালকা বৃষ্টি হতে পারে
উত্তরবঙ্গে শীতের আমেজ রয়েছে। একই সঙ্গে হালকা-বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। দার্জিলিং ও কালিম্পং জেলার পার্বত্য এলাকায় বষ্টি হত পার বলে পূর্বাভাস আলিপুর হাওয়া অফিসের। একই সঙ্গে হালকা তুষারপাতেরও সম্ভাবনা আছে বলেও জানানো হয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের একাধিক জেলায় কুয়াশার দাপট বাড়তে শুরু করেছে। বিশেষ করে মালদা, দুই দিনাজপুর ও কোচবিহারে ঘন কুয়াশার সতর্কতা দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications