weather update: ঘূর্ণিঝড় আশঙ্কার মধ্যেই বাংলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের
ভোর রাতে প্রবল বৃষ্টি। এরপর সকাল থেকে প্রখর রোদ্দুর। সকাল থেকেই প্রবল অস্বস্তি। যদিও এর মধ্যেই ভয় ধরাচ্ছে সাইক্লোনের খবর। এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ১৭ অক্টোবরের মধ্যে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে পারে। আর ১৮ অক্টে
ভোর রাতে প্রবল বৃষ্টি। এরপর সকাল থেকে প্রখর রোদ্দুর। সকাল থেকেই প্রবল অস্বস্তি। যদিও এর মধ্যেই ভয় ধরাচ্ছে সাইক্লোনের খবর। এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ১৭ অক্টোবরের মধ্যে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে পারে। আর ১৮ অক্টোবরের মধ্যে তা তীব্রতর হতে পারে।
শুধু তাই নয়, সম্ভাব্য ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গের উপকূল আর বাংলাদেশের সুন্দরবনের মধ্যে কোনও এক জায়গায় ল্যান্ডফল করতে পারে বলেও পূর্বাভাসে জানাচ্ছে ওই সংবাদমাধ্যম। আর এই খবর সামনে আসার পর থেকেই আশঙ্কার কালো মেঘ তৈরি হয়েছে। যদিও আলিপুর হাওয়া অফিসের তরফে কিছু জানানো হয়নি।
এক নজরে দেখে নিন উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস-

বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর হাওয়া অফিস
যদিও এই আশঙ্কার মধ্যেই বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর হাওয়া অফিস। বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আর এর জেরেই এই বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে উত্তরবঙ্গের জন্যে এই পূর্বাভাস দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফে। বিশেষ করে উত্তরবঙ্গের পাঁচটি জেলাতে এর প্রভাব পড়বে বলে জানানো হয়েছে। অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও দক্ষিণ দিনাজপুরে আগামী ২৪ ঘন্টায় বৃষ্টির পরিমাণ বাড়বে বলেই জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে। এর ফলে উত্তরবঙ্গের নদীগুলিতে জলস্তর আরও বাড়বে বলেই জানানো হয়েছে এক বার্তায়। এমনকি ভুমিধসে একটা আশঙ্কা রয়েছে বলেও জানানো হয়েছে। মূলত বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে। আর এর ফলেই এমন অবস্থা তৈরি হচ্ছে বলে খবর।

গরমে পুড়ছে বাংলা।
অন্যদিকে প্রবল গরমে পুড়ছে বাংলা। সঙ্গে একেবারে ভ্যাপসা গরম। তবে কবে এই পরিস্থিতি থেকে রক্ষা পাওয়া যাবে তা এখনও স্পষ্ট নয়। তবে এর মধ্যেই আগামী ২৪ ঘন্টায় বেশ কয়েকটি জেলাতে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। তবে বিক্ষিপ্ত বৃষ্টি হবে বলে জানানো হয়েছে। আপাতত দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস নেই বলেই জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে। তবে বেশ কয়েকটি যায়গাতে মঙ্গলবার সকালে বিক্ষিপ্ত বৃশটি হয়েছে বলেই খবর।

মেঘলা আকাশ থাকবে কলকাতার আকাশ
যদিও আংশিক মেঘলা আকাশ থাকবে কলকাতার আকাশ। এমনটাই জানাচ্ছেন আবাহাওয়াবিদরা। বুধবার ভোররাতে শহরতলীর বিভিন্ন যায়গাতে বৃষ্টি হয়। কিন্তুয় তাতে গরম কোনও অংশেই কমেনি। সকাল থেকেই প্রচন্ড গরম। আপেক্ষিক আর্দ্রতাজনিত অস্বস্তি কারণেই এমন পরিস্থিতি বলে মনে করছেন আলিপুর আবহাওয়া দফতর। আংশিক মেঘলা আকাশ থাকলেও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই বলেই জনানো হয়েছে।












Click it and Unblock the Notifications