Weather Update: নিম্নচাপ থেকে আবহাওয়ায় বড় পরিবর্তনের পূর্বাভাস, কেমন থাকতে চলেছে বাংলার জেলাগুলি

Weather Update: বুধবার সারাদিনই মেঘলা আকাশের সঙ্গে অস্বস্তির আবহাওয়া। উত্তরবঙ্গের পাঁচ জেলাতে বাদ দিয়ে আপাতত ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।

আবহাওয়া দফতর জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশেরও পরে থাকা ঘূর্ণাবর্তটি এখন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, সংলগ্ন ঝাড়খণ্ড এবং উত্তর ওড়িসার ওপরে অবস্থান করছে। এর প্রভাবে আগামী ২৪ ঘন্টার মধ্যে এই একই জায়গায় নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। নিম্নচাপ অক্ষরেখা রাঁচি-দিঘা হয়ে বঙ্গোপসাগরের দিকে গিয়েছে।

weather

উত্তরবঙ্গে আগামী সাত দিন
বুধবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, আগামী সাতদিন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বুধবারের বাকি সময়ে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার এই পাঁচ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে আলিপুরদুয়ারে বৃষ্টি একটু বেশি হতে পারে। যে কারণে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে।

দক্ষিণবঙ্গ আগামী সাত দিন
বুধবার বিকেলে দক্ষিণবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, আগামী সাতদিন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

বুধবারের বাকি সময়ে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়ায়। এছাড়া এই জেলাগুলির সঙ্গে বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমানে।

বৃহস্পতিবার বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায়। শনিবার ভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে। রবিবার ভারী বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনায়।

কলকাতার আবহাওয়া
বুধবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Update) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় সাধারণভাবে মেঘলা আকাশ। হাল্কা থেকে মাঝারি বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩১ ও ২৭ ডিগ্রি সেলসিয়াস।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

কলকাতা ২৭.৩ (২৭.৯)
দমদম ২৬.৬ (২৭.৮)
দিঘা ২৬.১ (২৭)
মেদিনীপুর ২৬.৫ (২৭.৭)
কৃষ্ণনগর ২৫.৪ (২৫.২)
বাঁকুড়া ২৫.৭ (২৫.৫)
শ্রীনিকেতন ২৫.৬ (২৪.২)
বহরমপুর ২৭.৪ (২৭)
বর্ধমান ২৩ (২৫)
পানাগড় ২৮ (২৫.৬)
আসানসোল ২৫.৪ (২৫.২ )
পুরুলিয়া ২৩.১ (২৩.১)
দার্জিলিং ১৬.৪ (১৬.৬)
কালিম্পং ১৯.৮ (২০.৫)
কোচবিহার ২৬.৬ (২৬.১)
মালদহ ২৭ (২৭.৩)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

কলকাতা (৩২)
দমদম (৩৩.৪)
দিঘা (৩৩.৬)
মেদিনীপুর (৩২)
কৃষ্ণনগর (৩২.৬)
বাঁকুড়া (৩১.৯)
শ্রীনিকেতন (৩৩)
বহরমপুর (৩৩.৪)
বর্ধমান (৩০)
পানাগড় (৩৩.৬)
আসানসোল (৩২.৬)
পুরুলিয়া
দার্জিলিং (২০.৪)
কালিম্পং (২৩.৫)
কোচবিহার (৩২.২)
মালদহ (৩৩.৮)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+