Weather update:কুয়াশা ভরা আকাশ নিয়েই নতুন বছরের প্রথমদিনে ঘুম ভাঙল শহরের, উর্ধ্বমুখী পারদও
Weather update:কুয়াশা ভরা আকাশ নিয়েই নতুন বছরের প্রথমদিনে ঘুম ভাঙল শহরের, উর্ধ্বমুখী পারদও
সকাল থেকে ধোঁয়ায় ঢাকা আকাশ। কুয়াশাচ্ছন্ন হয়ে রয়েেছ। সেই কুয়াশাচ্ছন্ন আকাশ নিয়েই বছরের প্রথম দিনে ঘুম ভাঙল শহর কলকাতার। সেই সঙ্গে আবহাওয়া দফতরের পূর্বাভাস মতই বেড়েছে তাপমাত্রার পারদ। অধরা জাঁকিয়ে শীত। যদিও বছর শেেষ তাপমাত্রার পারদ অনেকটাই নেমেছিল। কিন্তু সেটা আর নতুন বছরের প্রথম দিনে স্থায়ী হয়নি।তবে উত্তরবঙ্গে জাঁকিয়ে শীত পড়েছে।

৩ ডিগ্রি চড়ল পারদ
এক ধাক্কায় শহরের তাপমাত্রা ৩ ডিগ্রি চড়েছে। গতকাল যেখানে ১৪ ডিগ্রি ছিল তাপমাত্রা সেটা বেড়ে হয়ে দিয়েছে ১৮ ডিগ্রি সেলসিয়াস। আগেই অবশ্য পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। ১ জানুয়ারি থেকে ফের উর্ধ্বমুখী হবে পারদ। সেটাই হয়েছে। বর্ষবরণের রাত জবুথবু হয়ে কাটালেও ১ জানুয়ারি নতুন বছরের শুরুতেই উষ্ণতার জানুয়ারি নিয়েই ঘুম ভেঙেছে শহরকলকাতার। আগামী কয়েকদিন তাপমাত্রা উর্ধ্বমুখী থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস।

ধোঁয়াশায় ঢাকা আকাশ
গতকাল প্রায় রাত ভর শহর নতুন বছরের অভ্যর্থনায় মজেছিল। রাত ১২টা বাজতেই শহর জুড়ে উৎসবের আনন্দ যেন চরমে উছেছিল। শহর থেকে জেলা সর্বত্র মানুষ বাজি পুড়িয়ে নতুন বছরকে স্বাগত জানিয়েছে। তার জের সকাল থেকে বোঝা যাচ্ছে। আকাশের মুখ ঢেকেছে ধোঁয়াশায়। বেলা বাড়লেও নতুন বছরের সূর্য ভাল করে দেখা যায়নি এখনও। ধোঁয়াশায় ঢাকা আকাশের কারণে কমেছে দৃশ্যমানতা। বাজি পোড়ানোর জেরেই যে দূষণ তৈরি হয়েছে তার জন্যই এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।

জেলায় জেলায় কেমন থাকবে আবহাওয়া
শহরকলকাতার মুখ ধোঁয়াশায় ঢাকলেও জেলায় কিন্তু তেমন পরিস্থিতি নেই। তবে জেলা জেলায় কুয়াশার দাপট বজায় রয়েছে। আগামী চার থেকে পাঁচদিন জেলায় জেলায় কুয়াশার দাপট বজায় থাকবে বলে জানিয়েছে হাওয়া ্ফিস। সেই সঙ্গে হালকা শীতের আমেজ থাকবে। তাপমাত্রা খুব একটা কমার পূর্বাভাস নেই। আপাতত জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে জাঁকিয়ে শীত পড়ার কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস।

উত্তরবঙ্গে জাঁকিয়ে শীত
উত্তরবঙ্গে কিন্তু জাঁকিয়ে শীত অনুভব করছেন মানুষ। গত কয়েকদিন ধরেই উত্তরবঙ্গের জেলাগুলিতে পারদ পতন শুরু হয়ে গিয়েছে। সিকিম এবং সান্দাকফুতে ইতিমধ্যেই তুষারপাত হয়েছে। দার্জিলিং এবং কালিম্পংয়ে আগামী ২৪ ঘণ্টায় হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বছরের শুরুতে দার্জিলিঙে সূর্যোদয় দেখতে ভিড় করেছিলেন পর্যটকরা। দার্জিলিঙে এখন মনোরম আবহাওয়া। রোদ ঝলমলে আকাশ তার সঙ্গে জাঁকিয়ে শীত।












Click it and Unblock the Notifications